নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

অবাক হয়েছিলাম। একদিন তাকে বললাম, তোমাকে আমি মুক্ত করে দিতে চাই। এ কথা শুনে সে খুব আনন্দিত হল এবং দু হাত উপরে তুলে আমার জন্য এই বলে দোয়া করল: হে মহান আল্লাহ্‌! তোমার এই বান্দাকে তুমি ঈমানের নূর দিয়ে সম্মানিত কর! এ মুহুর্তে আমার হৃদয়ে মুসলামান হওয়ার জন্য এক তীব্র আকাঙ্খা জাগ্রত হল। এ আকাঙ্খা এতটাই তীব্র ছিল যে, তৎক্ষণাৎ কালিমা-ই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিলাম। চতুর্থ অধ্যায় নামাজের প্রকারসমূহ রকে ফরজ, ওয়াজিব ও নফল এই তিন ধরনের নামাজ আদায় করতে বলা হয়েছে।এদের মধ্যে ১ফরজ নামাজসমূহ: পাঁচ ওয়াক্তের ফরজগুলি, জুমার নামাজের দুই রাকাত ও জানাযার নামাজ।(এর মধ্যে জানাযার নামাজ হল ফরজে কিফায়া) ২.ওয়াজিব নামাজসমূহ: বিতির নামাজ, ঈদের নামাজ, মানতের নামাজ এবং যে কোন নফল নামাজ আরম্তের পর পূর্ন না করে ভঙ্গ করলে পুনরায় তা আদায় করা। বিতির নামাজ ক্কাষা হলে তা আদায় করাও ওয়াজিব। ৩.নফল নামাজসমূহ:পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নতসমূহ, তারাবীর নামাজ এবং সওয়াব অর্জনের নিয়তে পঠিত তাহাজ্জুদ, তাহিয়্যাতুল মাসজিদ, ইশরাকৃ, দুহা, আওয়াবিন, ইসতিখারা, সালাতুত তাসবীহ্‌ ইত্যাদি নফল নামাজ। অর্থাৎ এগুলি আদায় করার ব্যাপারে আদেশ নেই তবে ফরজ ও ওয়াজিব নামাজ আদায়ের পরে এই নামাজগুলি আদায় করলে অধিক সওয়াব অর্জন করা সম্ভব। পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ হল মহান আল্লাহ তায়ালার একটি আদেশ। পবিত্র কুরআনের শতাধিক স্থানে মহান আল্লাহ “নামাজ আদায় কর” বলে আদেশ জারি করেছেন।পবিব্র কুরআনে ও হাদিস শরীফে প্রাপ্তবয়ফ্বোলিগ) এবং বোধ শক্তিসম্পন্ন আকিল) প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আদেশ করা হয়েছে। সুরা রূম্‌ এর সতের ও আঠার নম্বর আয়াতে বলা হচ্ছে যে: “মাগরিবের সময় ও ভোরে এবং এশার সময়ে ও দুপুরে আল্লাহর পবিত্রতা ঘোষনা তোসবীহ) কর আর আসমান ও জমিনের সমস্ত প্রশংসা শুধুমাত্র তারই প্রাপ্য”। সুরা বাকারার দুইশত উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে: “নামাজসমূহ হেফাজত কর বিশেষ করে আছরের নামাজ” অর্থাৎ নামাজসমুহ নিয়মিতভাবে আদায় কর।পবিত্র আয়াতসমূহে তাসবীহ ও হামদ 50

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।