নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

অনুভব করতে না হয়। কেননা এর ব্যাথা মানুষের সহ্যসীমার বাইরে । আমীর বলল এত কষ্ট করার কোন দরকার নাই। সুমধুর কন্ঠে কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে এমন কাউকে নিয়ে আস এবং আমার নিকটে পবিত্র কুরআন তিলাওয়াত করতে বল। কুরআন শুনে খন আমার চেহারায় পরিবর্তন দেখতে পাবে তখন আমার পা কেটে ফেলবে। কেননা এঁ অবস্থায় আমার কোন অনুভব হবে না। চিকিৎসক আমীরের কথামত করল। প্রথমে একজনকে দিয়ে সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করানো হল। কুরআন শুনতে শুনতে রর চেহারার রঙ আত্তে আন্তে বদলে গেল। এ অবস্থায় চিকিৎসক আমীরের পায়ের হাঁটু থেকে কেটে ফেলল এবং ব্যান্ডেজ করে দিল। চিকিৎসকের কাজ শেষ হওয়ার পর কুরআন তিলাওয়াতকারী ব্যাক্তি থেমে গেল। আমীর সম্বিত ফিরে পেয়ে চিকিৎসককে জিজ্ঞাসা করল পাকি কেটেছেন? চিকিৎসক বলল, হ্যাঁ কেটেছি। তার পা কাটা, তা তেল দিয়ে পুড়িয়ে ব্যান্ডেজ করে দেয়া ইত্যাদি কিছুই তার কুরআনের প্রতি গভীর মনোযোগকে সামান্যতম বিচ্যুত করতে পারেনি। এরপর তিনি বললেন, আমার কাটা পা আমাকে দাও। তাকে দেয়া হল। তিনি পা তুলে ধরলেন আর বললেন, ইয়া রব! তুমিই প্রকৃত দানকারী আর আমি হলাম তোমার বান্দা, সবকিছুর হুকুম তোমার পক্ষ থেকে আসে তার বাস্তবায়ন তোমার মাধ্যমেই হয়। এটা আমার পা। কিয়ামতের দিন ঘদি আমায় জিজ্ঞেস কর, তুমি কি কোন গুনাহের প্রতি কখনো এক পাও বাঁড়াও নাই? তখন আমি বলতে পারব, কখনই আমি তোমার আদেশের বাইরে একপাও বাঁড়াই নাই, একটা শ্বাসও নেই নাই। ঘটনা: নামাজের জন্য ত্যাগম্বীকার বুরসা নগরী উসমানিয়া খিলাফতের অধীনে আসার পূর্বে ওখানে বসবাসরত এক রোম ব্যাক্তি গোপনে মুসলমান হয়েছিল। তার খুব ঘনিষ্ঠ একজন তাকে এর কারণ জিজ্ঞাসা করল, কি করে তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারলে? তাকে কিছুটা হেয় প্রতিপন্ন করল। রোম ব্যাক্তির জবাবটি ছিল তাৎপর্ষপূর্ণ। তিনি তার বন্ধুকে মুসলমান হওয়ার পিছনের প্রকৃত ঘটনা এভাবে করল: একদা কিছু মুসলমানকে বন্দী করা হয়েছিল। তাদের মধ্য থেকে একব্যাক্তি আমার ভাগে পরেছিল। একদিন দেখলাম, যেই কক্ষে তাকে আটকে রেখেছিলাম সেখানে সে বিশেষ ভঙ্গীতে উঠা বসা করছে। তার নিকটে গিয়ে কি করছে জিজ্ঞাসা করলাম। সে তার অঙ্গ ভঙ্গী শেষ করার পরে দুহাত দিয়ে মুখ মুছল এবং উত্তরে বলল যে সে নামাজ আদায় করছিল। যদি আমি তাকে তার ইবাদত করতে বাঁধা না দেই তবে প্রত্যেক নামাজের জন্য সে আমাকে একটি করে স্বর্ন মুদ্রা দিবে। তখন আমি কিছুটা লোভী হয়ে গিয়েছিলাম। কিছুদিন যেতে না যেতেই আমি আরো বেশি মুদ্রা দাবী করতে লাগলাম। শেষ পর্যন্ত এমন হল যে, প্রত্যেক নামাজের জন্য তার থেকে দশটি করে স্বর্নমুদ্রা দাবী করলাম। সে তাও কবুল করল। ইবাদতের জন্য তার এই ত্যাগ স্বীকার দেখে আমি খুবই 49

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।