এই হল মিফতাহ- ই কানভা ই কাদিয, প্রাককথা “আউজুবিল্লাহ্* ও বিসমিল্লাহ" বলে এই নামাজের বইটি লিখতে শুরু করলাম। আল্লাহ্ তায়ালার শুকরিয়া আদায় করছি। তাঁর নির্বাচিত ও প্রিয় বান্দাদের বিশেষ করে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত (দোয়া ) ও সালাম বর্ষিত হোক। সম্মানিত পয়গনম্বরের পবিত্র আহলে বাইতের জন্য এবং সৎ ও ন্যায়পরায়ণ সাদিক ও আদিল) প্রত্যেক আসহাবে কিরাম রাদিয়াল্লাহ্ তায়ালা আলাইহিম আজমাইনের জন্য সর্বোত্তম উত্তম দোয়া করছি। দুনিয়াতে উত্তম ও উপকারী জিনিসের সাথে খারাপ ও ক্ষতিকর মিলে মিশে একাকার হয়ে আছে। সৌভাগ্য, প্রশ্বস্থি ও প্রশান্তি অর্জনের জন্য সর্বদাই উত্তম ও ফায়দাবান কাজ করা উচিত। মহান আল্লাহ্ তায়ালা পরম দয়ালু হওয়ার কারণে, মন্দ জিনিস থেকে উত্তম জিনিসকে পৃথককারী এক শক্তি সৃষ্টি করেছেন। এই শক্তিকে আকল (বিবেক) বলা হয়। সুস্থ ও পরিষ্কার আকল এই কাজ খুবই দক্ষতার সাথে করতে সক্ষম। পাপ করলে, নাফস্ তথা খায়েশের অনুগত হলে এই আকল ও ক্কালব অসুস্থ হয়ে যায়। তখন আর ভাল-মন্দের পার্থক্য করতে পারে না। আল্লাহ্ তায়ালা পরম দয়ালু, যে কারনে তিনি পয়গন্রদের মাধ্যমে উত্তম আমলের শিক্ষা দিয়েছেন এবং তা পালনের আদেশ দিয়েছেন। একইসাথে ক্ষতিকর বিষয়সমূহ সম্পর্কে অবহিত করে তা বর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ্ তায়ালার এই আদেশ ও নিষেধকেই দ্বীন বলা হয়। শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যে দ্বীন শিখিয়েছেন তাই ইসলাম। বর্তমানে ভূপৃষ্ঠে সঠিক ও অপরিবর্তিত একটিমাত্র দ্বীন রয়েছে। সেটাই ইসলাম। চিরপ্রশান্তি অর্জনের জন্য ইসলামিয়্যাতকে মেনে চলা তথা মুসলমান হওয়া আবশ্যক। আর মুসলমান হওয়ার জন্য, প্রথমে ক্লালবের দ্বারা ঈমান আনতে হবে, তারপর ইসলামিয়্যাতের আদেশ ও নিষেধসমূহ শিখে তা মান্য করতে হবে। ঈমান গ্রহণের জন্য, 'কালিমা-ই শাহাদাত' বলা ও এর অর্থ জানা আবশ্যক। এই কালিমার প্রকৃত অর্থ জানার জন্য আহলি সুন্নাত আলেমদের রচিত কিতাবসমূহে যেভাবে লেখা হয়েছে সেভাবে বিশ্বাস করতে হবে। যারা আহলে সুন্নাত আলেমদের লেখা হাকিকি দ্বীন কিতাব সমুহ থেকে জ্ঞান করবে, তাদের কে একশত শহিদের সওয়াব দেয়া হবে। চার মাজহাবের ॥ আযেলী তথা অনাদি অনন্ত ভাণ্ারের চাবি।
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।