নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ঘটনা: পায়ে বিদ্ধ তীর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের প্রিয় জামাই হযরত আলী রাদিয়াল্লাহ্ব আনহু ওয়া কাররামাল্লাহ্ব ওজহাহ্‌ এমনভাবে নামাজ আদায় করতেন যেন দুনিয়া ধবংস হলেও তা থেকে তার মনোযোগ বিন্দুমাত্র বিচলিত হওয়ার সম্ভাবনা ছিল না। এ ব্যাপারে একটি ঘটনা বর্নিত আছে: একটি জিহাদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুবারক পায়ে একটি তীর এসে বিদ্ধা হয়েছিল যা তার অস্থি পর্যন্ত পৌছেছিল। প্রচণ্ড ব্যাথার জন্য কোন উপায়েই তা বের করা সম্ভব হচ্ছিল না। ডাক্তার দেখানো হল। ডাক্তার বলল: তীর বের করতে হলে আগে আপনাকে অজ্ঞান করতে হবে। এছাড়া কোন অবস্থাতেই বের করা সম্ভব নয় কেননা এটা বের করতে হলে যে পরিমান ব্যাথা লাগবে তা সহ্য করা কারো পক্ষেই সম্ভব নয়। ডাক্তারের কথা শুনে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহ্ব আনহু বললেন: অজ্ঞান করার ওষুধের কি প্রয়োজন? একটু অপেক্ষা করুন। নামাজের ওয়াক্ত হোক। আমি নামাজে দাঁড়ালে বের করতে পারবেন। কিছু সময় পরে নামাজের ওয়াক্ত হলে হযরত আলী রাদিয়াল্লাহ্‌ আনহু নামাজে দাঁড়ালেন। নামাজরত অবস্থায় ডাক্তার, হযরত আলী রাদিয়াল্লাহ্র মুবারক পায়ের ক্ষত কেটে তীরটি বের করল এবং কাটা স্থানে ব্যান্ডেজ করে দিল। নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহ্ব আনহু ডাক্তারকে জিজ্ঞেস করলেন, তীর বের করেছ? ডাক্তার বলল, হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিতো কোনকিছুই অনুভব করলাম না! আসলে এ ঘটনায় অবাক হওয়ার কিছুই নাই। কেননা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিসরের রমণীগণও মোহাবিষ্ট হয়ে নিজেদেরকে সম্পূর্নরূপে ভূলে গিয়েছিল। এমনকি অবচেতন মনে কখন যে নিজেদের হাত কেটে ফেলল তাও খেয়াল করল না। মহান আল্লাহ্‌র নৈকট্য, তার সান্নিধ্য, তার প্রেম, তার ভালোবাসা যদি কাউকে মোহাবিষ্ট করে, নিজের ব্যাপারে বেখবর করে দেয় তাতে আশ্চর্য হওয়ার কি আছে? মুমিন ব্যাক্তিরাও ইন্তিকালের সময় প্রিয়নবী সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের দর্শন পেয়ে মৃত্যুযন্ত্রণা অনুভব করা থেকে রেহাই পাবে। ঘটনা: অজ্ঞান করার ওষধ আল্লাহ্র জনৈক অলী হযরত আমীর-ই কায়সিন রে:) এর পায়ের আঙ্গুলে একবার ক্যানসার দেখা দিয়েছিল। চিকিৎসক তা কেটে ফেলার পরামর্শ দিলেন। আমীর ত্বাকদীরে যা আছে! বলে চিকিৎসকের পরামর্শমত পায়ের আঙ্ছুল কেটে ফেললেন। কিছুদিন পরে তিনি দেখতে পেলেন যে এঁ ক্যানসার তার পায়ের হাঁটু পর্যন্ত ছড়িয়ে পরেছে। তিনি পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হলেন। চিকিৎসক দেখে পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলার সিদ্ধান্ত দিলেন এবং বললেন, পা কাটার জন্য আগে আমীরকে অজ্ঞান করতে হবে যাতে ব্যাথা 4৪8

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।