অনুগ্রহের প্রাচুর্য সকলের মাঝে বিলিয়ে দিয়েছেন, কি করে আমি অন্যের কাছে যাব? তার কাছে চাওয়ার পরও পায়নি এমন কেউ কি আছে? হ্যাঁ, তবে যে চাইতে জানে না সেই কেবল বঞ্চিত হয়। তার দরগাহে আদবের সাথে না গেলে তার রহমত প্রাপ্তি সম্ভব নয়। প্রসিদ্ধ গুলী হযরত রাবিয়া বসরী রে:) একদা এক ব্যাক্তিকে দোয়া করার সময় বলতে শুনলেন যে, 'হে আমার রব, তোমার রহমতের ভাগ্ডার আমার জন্য খুলে দাও'। এটা শুনে তিনি এঁ ব্যাক্তিকে বললেন: এই যাহিল, আল্লাহ্র রহমতের দুয়ার এখন পর্যন্ত কি বন্ধ ছিল যে তা খোলার জন্য আবেদন করছ? রেহমতের আসার পথ সবসময় খোলা থাকলেও সেখানে প্রবেশের পথ তথা ক্ললব সকলের নিকট খোলা অবস্থায় নেই। ্ললবের খোলার জন্য প্রচুর দোয়া করা প্রয়োজন) হে আমার ইলাহ, সকলকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী একমাত্র তুমি। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সমস্ত বালা-মুসীবত থেকে রক্ষা কর। মুখাপেক্ষীদের সব ধরনের চাহিদা পুরণকারী একমাত্র তুমি। দুনিয়া ও আখিরাতের কল্যাণময় ও উপকারী সবকিছু আমাদের দান কর। দুনিয়া ও আখিরাতে আমাদেরকে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করিও না। আমীন! ঘটনা: ঘর পুড়ে যাওয়া হামিদ তাওইল নামে আল্লাহ্র এক অলী ছিলেন। একদা তিনি ঘরের মধ্যে নামাজ আদায় করছিলেন এমতাবস্থায় এ ঘরে আগুন লেগেছিল। মহল্লার মানুষজন মিলে সেই আগুন নিভানোর পরে তার স্ত্রী তার নিকটে এসে রাগতম্বরে বলতে লাগল: তোমার ঘর পুড়তেছে, মানুষেরা এসে নিভাচ্ছে। এমন অবস্থায় কতকিছু করা দরকার। অথচ তুমি জায়গা থেকেও নড়ছ না। অলী বললেন, আল্লাহ্র কসম! এইসব ঘটনার ব্যাপারে তো আমি কিছুই জানি না। আল্লাহ্র দোস্তরা তার মুহাববতে ও নৈকট্যে এতটাই হারিয়া যায় যে নিজেদেরকেও ভূলে ঘায়। তার সাথে সাক্ষাতে এতটাই বিভোর ও মগ্ন থাকে যে বাকী কোন কিছুর খেয়ালও থাকে না। ঘটনা: পাতিলের পানি সম্মানিত সাহাবীদের মধ্য থেকে হযরত আবদুল্লাহ বিন শাহির রাদিয়াল্লাহ্ব আনহু বলেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে নামাজ আদায় করতাম। নামাজের সময় তার বুক থেকে আগুনের উপরের কড়াই থেকে আসা ফুটন্ত পানির আওয়াজের মত শব্দ শুনতে পেতাম। 47
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।