নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ঘটনা: জেল থেকে মুক্তিদানকারী নামাজ খোরাসানের প্রশাসক আবদুল্লাহ বিন তাহির খুবই ন্যায়পরায়ণ ছিলেন। তার প্রহরীরা কয়েকজন চোরকে আটক করে তার দরবারে নিয়ে আসছিল। এমতাবস্থায় একজন চোর পালিয়ে গেল। চোর ব্যাক্তিটি পেশায় কামার ছিল। তার বাড়ি ছিল হেরাথে। সে পালিয়ে নিশাপুরে চলে গিয়েছিল। কয়েকদিন পরে রাত্রিবেলা বাড়িতে ফিরতেছিল এবং পুনরায় আটক হল। তাকে প্রশাসকের দরবারে নিয়ে আসা হলে অন্যান্য চোরদের সাথে তাকেও জেলে বন্দী করে রাখা হল। এই কামার তখন জেলখানাতে অজু করে নামাজ আদায় করল আর আল্লাহ্‌র দরবারে দুহাত তুলে এই বলে দোয়া করতে লাগল: হে আমার প্রভু! আমাকে এখান থেকে মুক্ত কর। এ ব্যাপারে আমি যে নির্দোষ তা কেবলমাত্র তুমিই জানো। একমাত্র তুমিই পারো আমাকে এই বন্দীখানা থেকে মুক্ত করতে। হে আমার প্রভূ, আমায় মুক্তি দাও। ওয়ালিপ্রেশাসক) এঁ রাতে ত্বপ্নে দেখল, শক্তিশালী চারজন এসে তার সিংহাসনকে উল্টিয়ে দিতে চাচ্ছে। ঠিক তখনি তার ঘুম ভেঙ্গে গেল, উঠে দুই রাকাত নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেল। পুনরায় & চারজন এসে সিংহাসন ভাঙ্গার উপক্রম করলে তার ঘ্বুম আবার ভেঙ্গে গেল। বুঝতে পারল, তার অধীনে কোন মাজলুম নির্ধাতিত হচ্ছে। আল্লাহ্‌র নিকট এই বলে প্রার্থনা করল: হে আমার প্রভু! কেবলমাত্র তুমিই মহান। তুমি এতটাই মহান যে, ছোট বড় সকলেই বিপদগ্রস্থ হলে শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করে। তোমার দরগাহে প্রার্থনা করলেই কেবল মণের আসা পূর্ণ হয়। ওয়ালি তৎক্ষণাৎ কারারক্ষীকে ডেকে জেলে কোন মাজলুম আছে কিনা জানতে চাইল। কারারক্ষী বলল: তাতো জানিনা, তবে একজন আছে নামাজ পড়ে খুব দোয়া করছে, চোখের পানি ফেলছে। ওয়ালি তাকে ডেকে পাঠালেন ও প্রকৃত ঘটনা জানলেন। অন্যায়ভাবে শান্তি দেয়ার কারণে তার নিকট ক্ষমা চাইলেন। তাকে এক হাজার রৌপ্য মুদ্রা দান করলেন আর বললেন, কখনো কোন সমস্যার সম্মুখীন হলে আমার কাছে এস। কামার বলল, তোমাকে ক্ষমা করলাম, তোমার উপহারও গ্রহণ করলাম কিন্তু সমস্যার সমাধানের জন্য তোমার দরবারে আসা আমার পক্ষে সম্ভব নয়। ওয়ালি কারণ জানতে চাইলে বলল, আমার মত এক ফকিরের জন্য তোমার মত সুলতানের তখত্‌কে কয়েকবার যিনি উল্টিয়ে দেন তার মত মালিককে ছেড়ে সমস্যা সমাধানের জন্য অন্য কারো নিকট প্রার্থনা করা তার উবুদিয়্যাতের পরিপন্থী। নামাজ পড়ে দোয়া করার কারণে তিনি আমাকে অনেক সমস্যা থেকে মুক্ত করেছেন, অনেক আশা পূর্ণ করেছেন। এমতাবস্থায় আমি কি করে অন্যের দরবারে হাত পাতব? আমার প্রভু তার সীমাহীন রহমতের ভান্ডারের দরজা খুলে রেখেছেন, অসীম 46

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।