অর্জন করা উচিত, সম্পূর্নটুকুই হাতছাড়া করা উচিত নয়। সীমাহীন দয়া ও অনুগ্রহের মালিক মহান আল্লাহ্ তাআলা হয়তবা এ বাহ্যিক নামাজকেও হান্কীকত হিসেবে কবুল করে নিতে পারেন। এজন্য কাউকেই, লোক দেখানো নামাজ পড়ার চেয়ে না পড়াই ভাল বলা উচিত নয়। বরং এভাবে বলা উচিত যে, লোক দেখানো নামাজ না পড়ে সত্যিকার অর্ধেই আন্তরিকতার সাথে নামাজ আদায় কর। সর্বদাই ভুলত্রুটি সংশোধনের, ঘাটতি পূরণের চেষ্টা করা উচিত। তা না করে সমূলে নষ্ট করা উচিত নয়। এই সূক্ষ তাৎপর্যটি সকলের বুঝা উচিত। নামাজসমূহ জামাতের সাথে আদায় করা উচিত। কেননা জামাতের সাথে আদায় করা নামাজে, একাকী আদায় করা নামাজের তুলনায় অনেক বেশি সওয়াব অর্জিত হয়। নামাজের সময়ে শরীরের প্রত্যেকটি অঙ্গের বিনয়ী হওয়া উচিত। আর অন্তরের আল্লাহ্ তা”আলার ভয় ও ভালবাসায় পূর্ণ থাকা উচিত। মানুষকে দুনিয়া ও আখিরাতের বিপদআপদ ও বালা-মুসিবত থেকে একমাত্র নামাজই পরিত্রান করতে পারে। মহান আল্লাহ্ তাআলা সুরা মুমিনুন এর শুরুর দিকে বলেছেন যে, “মুমিনরা অবশ্যই মুক্তি পাবে। তারা খুশু সহকারে নামাজ আদায় করে”। বিপদের আশঙ্কা রয়েছে এমন স্থানে, এমন সময়ে কিংবা এমন অবস্থায় আদায়কৃত ইবাদতের মুল্য বহুগুণে বৃদ্ধি পায়। যখন দুশমন আক্রমন করে তখন তা মোকাবিলায় সৈনিকের সামান্য কাজও মুল্যবান হয়ে যায়। একারণেই যৌবনকালে আদায়কৃত ইবাদতের মুল্য অনেক বেশি হয়। কেননা এই সময়ই মানুষ সচেয়ে বেশি নাফসের মন্দ খায়েশের ও ইবাদতের প্রতি অনীহার শিকার হয়। এমন তিনটি কারণ রয়েছে যা যৌবনকালে মানুষের উপর ভর করে, তাকে ইবাদত করা থেকে বিরত রাখে। এগুলি হল, শয়তান, নাফস ও মন্দ সঙ্গী। সমস্ত মন্দ ও পাপকাজের মুলে অসৎসঙ্গ রয়েছে। যৌবনকালে কেউ যদি উক্ত মাধ্যমগুলি থেকে আসা মন্দ খায়েশের আনুগত্য না করে যথাযথভাবে নামাজ আদায় করে এবং অন্যান্য ফরজ ইবাদতসমুহও পালন করে তবে সে আল্লাহ্র অধিক প্রিয় হয়। কোন বৃদ্ধের আদায়কৃত একই ইবাদতের তুলনায় বহুগুন বেশি সওয়াব অর্জন করে। অন্ন ইবাদতের বিনিময়ে বুগুন বেশি পুরক্কার অর্জন করে। কাদের উপর নামাজ ফরজ? প্রত্যেক আকিল, বালিগ ও মুসলমান নরনারীর উপর নামাজ আদায় করা ফরজ। কারো উপর নামাজের ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। ১. মুসলমান হওয়া। ২. আকিলসম্পন্ন হওয়া। ৩. বালিগ হওয়া। শরীয়ত অনুযায়ী, ভাল মন্দের পার্থক্য করতে পারে না এমন ব্যাক্তি ও বালিগ হয়নি এমন শিশুদের উপরে নামাজ আদায়ের বাধ্যবাধকতা চাপিয়ে দেয়া হয়নি। তথাপি মা-বাবার উচিত আপন শিশুদেরকে দ্বীনী জ্ঞানের শিক্ষা চে
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।