নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায় নামাজ আদায় করা আমাদের ধর্মে, ঈমানের পরে সর্বাধিক মুল্যবান ও সর্বোত্তম ইবাদত হল নামাজ। নামাজ দ্বীনের ত্তত্ত ও ইসলামের দ্বিতীয় প্রধান শর্ত। আরবী ভাষায় নামাজকে সালাত বলা হয়। সালাতের আভিধানিক অর্থ হল দোয়া, রহমত ও ইস্তিগফার। নামাজে এই তিনটি অর্থের প্রত্যেকটিই বিদ্যমান তাই একে সালাত বলা হয়েছে। মহান আল্লাহ্‌ তা”আলার সর্বাধিক প্রিয় আমল যা বারংবার আদায়ের জন্য আদেশ করা হয়েছে তা হল পাঁচ ওয়াক্ত নামাজ। মুসলমানদের জন্য ঈমানের পরে আল্লাহ্র পক্ষ থেকে দেয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ আদেশ হল নামাজ আদায় কর। আমাদের ধর্মে নামাজকেই সর্ব প্রথম ফরজ করা হয়েছে। হাশরের ময়দানেও ঈমানের পরে সর্ব প্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যেব্যাক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে সে সব ধরনের কষ্ট ও পরীক্ষা থেকে মুক্তি পেয়ে চিরকালীন সৌভাগ্য অর্জন করবে৷ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া ও জান্নাতের সৌভাগ্য অর্জন করা, যথাযথভাবে নামাজ আদায়ের সাথে সম্পৃক্ত। আর যথাযথভাবে নামাজ আদায়ের জন্য প্রথমে সঠিকভাবে অজু করে পবিত্র হতে হবে, তারপর কোন ধরনের আলসেমি না করে পূর্ণ মনোযোগের সাথে নামাজে দাঁড়াতে হবে। নামাজের মাঝের প্রত্যেকটি হরকত সর্বোত্তম পন্থায় আদায়ের চেষ্টা কয়া উচিত। সবধরনের ইবাদতকে নিজের মাঝে অন্তর্ভুক্তকারী ও মানুষকে মহান আল্লাহ্‌ তা"আলার সর্বাধিক নৈকট্য প্রদানকারী পবিত্র ইবাদত হল নামাজ। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “নামাজ হল দ্বীনের স্তন্ত। যে নামাজ আদায় করল সে দ্বীনকে শক্তিশালী করল আর যে নামাজ পরিত্যাগ করল সে অবশ্যই দ্বীনকে ধ্বংস করল'। যে ব্যাক্তি সঠিকভাবে আন্তরিকতার সাথে নামাজ আদায় করল সে অনিষ্ট, পাপ ও মন্দ কাজ করা থেকে সংরক্ষিত হল। এব্যাপারে সুরা আনকাবুত্‌ এর পঁয়তালিশতম আয়াতে বলা হয়েছে যে, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ, কুৎসিত ও নিষিদ্ধ কাজ করা থেকে বিরত রাখে । যে নামাজ মানুষকে মন্দ ও পাপ করা থেকে বিরত রাখতে পারে না তা যথাযথভাবে আদায়কৃত নামাজ হতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে তা নামাজ হলেও যথার্থ নয়। এতদসত্বেও যথার্থ নামাজ আদায় করার পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত এই বাহ্যিক নামাজ পরিত্যাগ করা উচিত নয়। কেননা ইসলামের আলিমদের মতে, কোন কিছু পুরোপুরি অর্জন করতে না পারলেও যতটুকু সম্ভব 43

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।