নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩. ইসলামের তৃতীয় শর্ত হল, সম্পদের যাকাত প্রদান করা। যাকাত শব্দের শাব্দিক অর্থ হল পবিত্রতা অর্জন করা, প্রশংসা করা, উত্তম ও সুন্দর হওয়া। ইসলামিয়্যাতে যাকাত বলতে, কারো ঘদি নিসাব পরিমাণে প্রয়োজনের অতিরিক্ত যাকাতের উপযুক্ত সম্পদ থাকে. তবে তা থেকে নির্দিষ্ট পরিমান সম্পদ পবিত্র কুরআনে বর্নিত আট শ্রেণীর লোককে বিনম্রভাবে প্রদান করাকে বুঝায়। চার ধরণের সম্পদের যাকাত দিতে হয়। এগুলো হল: কর্ন রৌপ্যের তথা অর্থকড়ির যাকাত, বাণিজ্যিক মালের যাকাত, বছরের অধিকাংশ সময়ে তৃণভূমি থেকে খেয়ে পালিত হালাল পশুর যাকাত এবং ফসলের যাকাত। ফসলের যাকাতকে উশরও বলা হয়। জমি থেকে ফসল সংগ্রহের সাথে সাথেই উশর দিতে হয়। অন্য তিন ধরণের মালের যাকাত নিসাব পরিমাণে পৌছার এক বছর পরে দিতে হয়। ৪. ইসলামের চতুর্থ শর্ত হল পবিত্র রমজান মাসের প্রত্যেক দিন রোজা রাখা। রোজা রাখাকে কুরআনের ভাষায় সাওম বলে। সাওমের শাব্দিক অর্থ হল কোন কিছুকে কোন কিছু থেকে রক্ষা করা, সংরক্ষন করা। ইসলামিয়্যাতে রোজা বলতে, রমজান মাসে যথাযথ পন্থায় আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী প্রতিদিন তিনটি বিষয় থেকে নিজেকে সংরক্ষন করা, সংবরণ করাকে বুঝায়। এই তিনটি বিষয় হল: খাওয়া, পান করা ও যৌনমিলন। রমজান মাস আকাশে হিলাল [নতুন চাঁদ] দেখার মাধ্যমে শুরু হয় এবং শাওয়ালের চাঁদ দেখার মাধ্যমে শেষ হয়। ক্যালেন্ডারে বর্নিত হিসাব অনুযায়ী নয়। &. ইসলামের পাঁচটি মৌলিক ভিত্তির সর্বশেষটি হল: সামর্ধ্যবাণ ব্যক্তির উপরে জীবনে একবার হজ্ব আদায় করা। যার জন্য পথের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা আছে, কা'বা শরীফে যেয়ে আসা পর্যন্ত স্ত্রী সন্তান, পরিজনের ভরন পোষনের ব্যবস্থা আছে এবং এগুলি ছাড়াও কা”বা শরীফে যেয়ে আসার মত আর্থিক সামর্থ্য আছে তার উপরে জীবনে একবার ইহরামের সাথে পবিভ্র কাবা তাওয়াফ করা এবং আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। উপরে বর্নিত ইসলামের পাঁচটি শর্তের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল কালিমা-ই শাহাদাত বলা ও এর অর্থ মনে প্রানে বিশ্বাস করা। এরপরে নামাজ আদায় করা, তারপর রোজা রাখা, হজ্ব করা এবং সর্বশেষ যাকাত প্রদান করা। কালিমা-ই শাহাদাতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়টি সর্বসম্মতভাবে স্বীকৃত। অন্যান্যগুলির ক্ষেত্রে আলিমদের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে। কালিমা-ই শাহাদাত ইসলামের শুরুতেই ফরজ হয়েছে।পাঁচ ওয়াক্ত নামাজ নবুওয়্যাতের দ্বাদশ বছরে এবং হিজরতের বছর খানেক পূর্বে পবিভ্র মিরাজ রজনীতে ফরজ হয়েছে। রমজানের মাসের রোজা হিজরতের দ্বিতীয় বছরের শাবান মাসে ফরজ হয়েছে। রোজা যেই বছর ফরজ হয়েছে, সেই বছরের রমজান মাসে যাকাতও ফরজ হয়েছে। আর হজ্ব হিজরতের নবম বছরে ফরজ হয়েছে। 42

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।