নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ইংরেজরা তাদের সাম্রাজ্যের সর্বশক্তি দিয়ে ভারতবর্ষ এবং আফ্রিকা মহাদেশ থেকে অর্জিত ধনদৌলত দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং ওহাবী নামে পরিচিত গোষ্ঠীর রচিত কিতাবের মাধ্যমে আহলে সুন্নাতকে আক্রমন করে আসছে। দুনিয়ার সব জায়গা থেকে যেই চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করতে চায় তার উচিত শিয়া ও ওহাবী দ্বারা রচিত কিতাবসমূহ দ্বারা প্রতারিত না হয়ে আহলি সুন্নাত আলিমদের দ্বারা রচিত কিতাবসমুহকে আকড়ে ধরা। ইসলামের শর্তসমূহ ইসলাম গ্রহণকারী ব্যক্তি তথা মুসলমানের জন্য পাঁচটি অবশ্য পালনীয় ফরজ তথা মৌলিক দ্বায়িত্ব রয়েছে। ১. ইসলামের মৌলিক শর্তসমূহের প্রথমটি হল কালিমা-ই শাহাদাত কে মনে প্রানে ব্ীকার করে নেয়া। “আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ” বাক্যটিকে কালিমা-ই শাহাদাত বলা হয়। এর অর্থ হল, আসমান ও জমিনে মহান আল্লাহ ব্যাতীত অন্য কেউই ইবাদত পাওয়ার, উপাসনার উপযোগী নয়। তিনিই একমাত্র মাবুদ, প্রকৃত উপাস্য। তিনি ওয়াজিবুল উজুদ অর্থাৎ নিজের অস্তিত্বের জন্য যিনি কারো মুখাপেক্ষী নন বরং বাকী সবকিছুই তাদের অস্তিত্বের জন্য তার মুখাপেক্ষী এমন আবশ্যকীয় অস্তিত্বের অধিকারী। তিনি সর্বমহান, সর্বোত্তম বিশেষনে বিশেষিত এবং সকল ধরণের ভুল ত্রুটি থেকে মুক্ত। তিনিই আল্লাহ। এই বিষয়গুলি ক্লালবের দ্বারা বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। একই সাথে উত্তম চরিত্রের অধিকারী, মিষ্টিভাষী, মক্কা নগরীতে জন্মগ্রহণকারী, হাশেমী বংশীয় আবদুল্লাহ এর সন্তান মুহাম্মাদ আলাইহিস্‌ সালাম আল্লাহ তা”আলার বান্দা ও রাসূল। আর ওহাবের কন্যা হযরত আমিনা তাঁর মাতা। ২. ইসলামের দ্বিতীয় মৌলিক শর্ত হল যথাযথ নিয়ম মেনে শর্ত ও ফরজ পালনের দ্বারা প্রতিদিন নির্দিষ্ট পাঁচটি ওয়াক্তে নামাজ আদায় করা। প্রত্যেক মুসলমানের উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত আদায় করা ফরজ। নামজ আদায়ের ক্ষেত্রে এর ফরজ, ওয়াজিব, সুন্নাতগুলি যত্র সহকারে মনোযোগ দিয়ে পালন করা এবং নিজেকে সম্পুর্নরূপে আল্লাহর দরবারে সঁপে দেয়া উচিত। পবিত্র কুরআনে নামাজকে সালাত বলা হয়েছে। সালাতের শাব্দিক অর্থ হল: মানুষের ক্ষেত্রে দোয়া করা, ফেরেশতাদের ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করা আর আল্লাহর ক্ষেত্রে এর অর্থ দয়া করা, অনুগ্রহ করা। ইসলামিয়্যাতে সালাত বলতে ফিকহ কিতাবে বর্নিত নির্দিষ্ট অঙ্গভঙ্গি ও নিদিষ্ট দোয়া-দুরুদ নিদিষ্ট পদ্ধতিতে পাঠ করাকে বুঝায়। নামাজ ইফতিতাহ তাক্কবীরের দ্বারা শুরু করতে হয়। পুরুষদের জন্য কানের লতি পর্যন্ত হাত তুলে নাভীর উপরে রাখার সময় আল্লাহু আকৃবার বলার দ্বারা নামাজ শুরু হয় এবং শেষ বৈঠকে বসে ডান ও বাম কাঁধে মাথা ঘুরিয়ে সালাম দেয়ার মাধ্যমে শেষ হয়। চু

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।