নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৫. মুবাহ: যে সব বিষয়ে আদেশও দেয়া হয়নি আবার নিষেধও করা হয়নি এমন বিষয়সমুহকে মুবাহ বলে। অর্থাৎ ঘা করলে গুনাহও হয় না আবার কোন ধরণের আনুগত্যও প্রকাশ পায় না এমন আচরন মুবাহের অন্তর্ভূক্ত। তবে এসব ক্ষেত্রে সৎ নিয়্যাত করলে সওয়াব আর খারাপ নিয়্যাতে করলে গুনাহ হয়। ঘুমানো, হালাল রকমারি খাবার গ্রহণ, হালাল উপায়ে অর্জিত সম্পদের দ্বারা বিভিন্ন ধরণের পোষাক পরিধান করা ইত্যাদি মুবাহ। এসব কাজ যদি ইসলামিয়্যাতের অনুসরনের জন্য, শরীয়তের আদেশ পালনের উদ্দেশ্যে করা হয় সেক্ষেত্রে সওয়াব অর্জিত হয়। যেমন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উত্তমভাবে ইবাদত করার নিয়্যাতে পানাহার করা। ৬. হারাম: মহান আল্লাহ তা”আলা সরাসরি পবিত্র কুরআনে যেসব বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন তা হারাম হিসেবে বিবেচিত। হারাম কাজ করা কিংবা হারাম জিনিষ ব্যবহার করা স্পষ্ট ও অকাট্যভাবে নিষিদ্ধা। হারামকে হালাল আর হালালকে হারাম হিসেবে গ্রহণ করলে ঈমান চলে যায়, কাফিরে পরিনত হতে হয়। হারাম জিনিষ ত্যাগ করা আর হারাম কাজ থেকে বিরত থাকা ফরজ একইসাথে প্রচুর সওয়াবের কাজ। হারাম দুই প্রকার: হারাম লি-আইনিহি: মানুষ হত্যা করা,জিনা করা, জুয়া খেলা, মদ পান করা, মিথ্যা বলা, চুরি-ডাকাতি করা, শুকর, রক্ত ও প্রাকৃতিক উপায়ে মৃত পশু খাওয়া, নারীদের সতরের অন্ত্ভুক্রস্থানকে গায়রে মাহরিমদের সামনে প্রদর্শন করা ইত্যাদি হারাম। এসব করলে কবীরা গুনাহ হয়। কেউ ঘদি এ ধরণের হারাম করার সময়ে বিসমিল্লাহ বলে অথবা হালাল হিসেবে গ্রহণ করে কিংবা আল্লাহ তাআলা কর্তৃক হারাম ঘোষনা করার বিষয়টিকে গুরুত্বহীন মনে করে তবে কাফিরে পরিনত হয়। দি এ গুলোকে হারাম হিসেবে স্বীকার করে ভীত হয়ে করে তবে কাফির হওয়া থেকে হয়ত নিজেকে বাঁচাতে পারে। কিন্তু এর জন্যে জাহান্নামের কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। আর যদি স্বেচ্ছায় বারংবার করে এবং তাওবা না করেই মৃত্যুর সম্ম্ীন হয় তবে ঈমানহীন হিসেবে পরিগণিত হবে। হারাম লি-গায়রিহি: যে সব বিষয় বা কাজ নিজে হালাল হওয়া সন্ত্বেও এর দ্বারা অন্যের হক্ক নষ্ট হওয়ায় কিংবা হারামের সাথে সম্পৃক্ত হওয়ায় হারাম হিসেবে বিবেচিত হয় সে সব হারাম লি-গায়রিহি হিসেবে বিবেচিত। যেমন ফল খাওয়া হালাল কিন্তু অন্যের বাগান থেকে মালিকের অনুমতি না নিয়ে খেলে হারাম হবে। একইভাবে আমানতের খেয়ানত করা, সুদ-ঘুষ খাওয়া, অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা ইত্যাদিও হারাম। হারাম থেকে বেঁচে থাকার মাঝে ইবাদতের চেয়ে বেশি সওয়াব নিহিত। কেননা হারামের কারনে ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যায়। দুনিয়াতে কেউ অন্যের হক্ক নষ্ট করলে কিয়ামতের দিবসে মহান আল্লাহ তা'আলা তার সওয়াবের দ্বারা যার হক নষ্ট হয়েছে তাকে তার হক বুঝিয়ে দিবেন। সকলেরই উচিত হারাম সম্বন্ধে ভাল করে জেনে তা থেকে বিরত থাকতে ষচেষ্ট হওয়া। 39

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।