নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন, পালনকারীর প্রশংসা করেছেন অথবা নিজে নিয়মিত পালন করেছেন কিংবা তার উপস্থিতিতে অন্যরা করার পরে মৌন সম্মতি দিয়েছেন সেসব বিষয়কে সুন্নাত বলা হয়। সুন্নাতকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরী হিসেবে বিবেচিত। তবে যথাযোগ্য সম্মানপূর্বক কেউ যদি সুন্নাত পালনে বিরত থাকে তাকে শান্তির সম্মুধীন হতে হবে না। কিন্তু বিনা কারনে নিয়মিত যদি সুন্নাত ত্যাগ করে তবে তাকে সতর্ক করা, লজ্জা দেয়া উচিত। সুন্নাত ত্যাগ করলে প্রচুর সওয়াব থেকে বঞ্চিত হতে হয়। আজান দেয়া, ইকামত দেয়া, জামাতের সাথে নামজ আদায় সন্তানের খৎনা করানো ইত্যাদি সুন্নাত ইবাদত। সুন্নাত দুই প্রকারের হয়: সুন্নাত-ই মুয়ান্কাদা: যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত পালিত করেছেন এবং খুবই কম সময় ত্যাগ করেছেন এমন শক্তিশালী সুন্নাতকে সুন্নাত-ই মুয়াক্কাদা বলে। ফজরের নামাজের সুন্নাত, যোহরের নামাজের পূর্বের ও পরের সুন্নাতসমূহ, মাগরিবের নামাজের সুন্নাত এবং এশার নামাজের পরের দুই রাকাত সুন্নাত মুয়ান্কাদার অন্তর্ভুক্ত। বিনা কারনে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা সমীচীন নয়। সুন্নাতকে নিয়ে উপহাস করলে ব্যক্তি কাফিরে পরিনত হয়। সুন্নাত-ই গায়রি মুয়াক্কাদা: ইবাদতের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝেমাঝে যে সব আমল করতেন তাকে সুন্নাত-ই গায়রি মুয়াক্কাদা বলে। আছর ও এশার নামাজের পূর্বের চার রাকাত সুন্নাতসমুহ গায়রি মুয়ান্কাদা। এগুলি ত্যাগ করলে গুনাহ হয় না কিন্তু কোন ধরণের অপারগতা না থাকা স্বত্বেও নিয়মিত ত্যাগ করলে মহানবীর সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম এর শাফায়াত থেকে বঞ্চিত হওয়ার সবব হবে। এ ছাড়াও কোন দল থেকে একজনের আদায়ের দ্বারা অন্যদের পক্ষ থেকেও আদায় হয়ে যায় এমন কিছু সুন্নাত রয়েছে। এ গুলোকে "সুন্নাত আলাল- কিফায়া” বলা হয়। যেমন সালাম দেয়া, ই'তিকাফে বসা ইত্যাদি। অজু করা, খাওয়া, পান করা ইত্যাদির মত প্রত্যেক ভাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা একটি গুরুত্বপুর্ণ সুন্নাত। ৪. মুস্তাহাব: ইহা মানদুব কিংবা আদব হিসেবেও বিবেচিত। ইহার হুকুম সুন্নাত-ই গায়রি মুয়ান্কাদার মত। প্রিয়নবী সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম তার জীবনে এক-দুইবার করেছেন অথবা পছন্দ করেছেন কিংবা করতে দেখে খুশি হয়েছেন এমন আচরনসমুহ মুস্তাহাবের পর্যায়ে পড়ে। নবজাতক শিশুর জন্য সপ্তম দিনে নাম রাখা, আক্কিকা দেয়া, পরিপাটি পোষাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি মুস্তাহাব আমল। এ ধরণের আমল করলে অনেক সওয়াব অর্জিত হয় তবে না করলে গুনাহ হয় না। শাফায়াত থেকেও মাহরম হতে হয় না। 38

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।