নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আফআ”ল-ই মুকাল্লিফিন (আহকাম-ই ইসলামিয়্যা): ইসলাম ধর্মের আদেশ ও নিষেধসমূহকে “আহকাম-ই শারইয়্যাহ' অথবা “আহকাম-ই ইসলামিয়্যাহ” বলা হয়। এগুলিকে “আফআ"ল-ই মুকাল্লিফিন'ও বলা হয়। এর অর্থ হল মুকাল্লিফের পালনীয় অথবা বর্জনীয় বিষয়সমূহ। “আফআ'ল-ই মুকাল্লিফিন' আটটি। এগুলো হল: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হারাম, মাকরূহ এবং মুফসিদ্‌। ১. ফরজ: মহান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে যে সব বিষয় পালনের জন্য স্পষ্ট ও অকাট্যভাবে আদেশ দিয়েছেন সেগুলোই ফরজ হিসেবে বিবেচিত। ফরজ ত্যাগ করা হারাম। কেউ ষদি ফরজকে অস্বীকার করে অথবা দুরুত্বহীন মনে করে তবে সে কাফির হিসেবে পরিগনিত হবে। ফরজ দুই প্রকারের: ফরজে আইন: প্রত্যেক মুকাল্লিফ মুসলমানের উপর সয়ং পালনীয় যে ফরজ রয়েছে তা এর অন্তর্ভক্ত। ঈমান আনা, অজু করা, পবিত্রতা অর্জনের জন্য গোসল করা, পাঁচ ওয়াক্ত নামা আদায় করা, রমজান মাসের রোজা রাখা, নিসাব পরিমান সম্পদ থাকলে যাকাত দেয়া, সামর্ধ্য থাকলে হজ্ব পালন করা ইত্যাদি ফরজে আইন। [বত্রিশ ফরজ ও চুয়ান্ন ফরজ মশহুর হয়েছে।] ফরজে কিফায়া: যে সব ফরজ কাজ এক বা একাধিক মুকাল্িফ মুসলমান ব্যক্তির আদায়ের দ্বারা অন্যরা এর দ্বায়িত্ব পালনের আবশ্যকীয়তা থেকে মুক্তি পায় তাকে ফরজে কিফায়া বলে। মৃত ব্যক্তির গোসল করানো, জানাজার নামাজ আদায় করা, পবিত্র কোরআন করিমের সম্পূর্ণ মুখস্ত করে হাফেজ হওয়া, জিহাদ করা, দ্বীন সংক্রান্ত মাসালা-মাসায়েলের সঠিক জওয়াব দিবার মত জ্ঞান অর্জন করা ইত্যাদি ফরজে কিফায়া। এসব ফরজ কেউই যদি আদায় না করে তবে প্রত্যেকেই গুনাহগার হবে। ২.ওয়াজিব: যে সব পালনের জন্য ফরজের মতই স্পন্ট আদেশ রয়েছে কিন্তু ফরজের মত পবিত্র কুরআনের দলিল অকাট্য ও স্পষ্ট নয় তাকে ওয়াজিব বলে। ওয়াজিব জান্নি দলিল (অকাট্য নয় এমন) এর দ্বারা নির্ধারিত হয়েছে। বেতেরের ও দুই ঈদের নামাজ আদায় করা, ধনী হলে কুরবানী করা, ফিতরা দেয়া ইত্যাদি ওয়াজিব। ওয়াজিবও ফরজের মত অবশ্য পালনীয়। ওয়াজিব ত্যাগ করা মাকৃরুহে তাহরিমা। ফরজ থেকে পার্থক্য হল কেউ ওয়াজিবকে অস্বীকার করলে কাফির হয় না। তবে ওয়াজিব পালন না করলেও জাহান্নামের আজাবের সম্মুখীন হতে হবে। ৩. সুন্নাত: যে সব বিষয়ে মহান আল্লাহ পাকের সরাসরি স্পষ্ট আদেশ নাই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করার জন্য 37

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।