নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরনকারী ব্যক্তিকে মুসলমান বলা হয়। আর মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পন্থার অনুসরণ করাকেই ইবাদত বলা হয়। ইসলামিয়্যাতের দুটি অংশ রয়েছে: ১. ক্কালবের দ্বারা বিশ্বাস করা। একে ই'তিকাদ বলা হয়। ২. শরীরের ও ক্ালবের দ্বারা পালনীয় ইবাদতসমূহ। শরীরের দ্বারা আদায় করা ইবাদতসমূহের মাঝে সর্বোত্তম হল নামাজ। প্রত্যেক মুকাল্লিফ মুসলমানের উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ তথা অবশ্য পালনীয়। মুকাল্িফ কে? আকল সম্পন্ন ও বালিগ সকল নর-নারীই মুকাল্লিফ হিসেবে বিবেচিত হয়। মুকাল্লিফ ব্যক্তির উপরে মহান আল্লাহ তাআলার আদেশ পালনের আর নিষেধ থেকে বিরত থাকার দ্বায়িত্ব অর্পিত হয়। শরীয়ত অনুযায়ী মুকাল্লিফ ব্যক্তির উপর প্রথমত ঈমান তথা আল্লাহর অস্তিত্ব ও একত্তবাদের বিশ্বাস এরপর ইবাদতসমুূহ পালনের আদেশ রয়েছে একইসাথে হারাম ও মাকরূহ বিষয় ও কাজকর্মের ব্যাপারে নিষেধ রয়েছে। আকল হল মানুষের বুঝার ক্ষমতা, উপকারী ও ক্ষতিকর বস্তু ও বিষয়ের মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য সৃষ্টি করা হয়েছে। আকল একটি পরিমাপক যন্ত্রের মত, যার দ্বারা দুটি উত্তম জিনিষের মাঝের সর্বোত্তমটি এবং দুটি নিকৃষ্ট জিনিষের মাঝের সর্বাধিক নিকৃুষ্টটি নির্ণয় করা সম্ভব। শুধুমাত্র ভাল- মন্দ বুঝলেই নয় বরং যে ভাল-মন্দ বুঝার সাথেসাথে ভালটি গ্রহণ করতে আর মন্দটি পরিত্যাগ করতে পারে তাকে আকলসম্পন্ন বা বিবেকবান বলা হয়। আকল হল চোখের মত আর ইসলামিয়্যাত হল আলোর মত। আলো না থাকলে চোখ দেখতে পায় না। বালিগ এর অর্থ হল বয়ঃসন্কিকালে প্রবেশকারী। ছেলেদের জন্য তা বার বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে উপনীত হওয়ার কিছু আলামত রয়েছে তা প্রকাশ পেলে এ ছেলেকে বালিগ বলা হয়। কারও মাঝে যদি বয়ঃসন্ধি আলামত প্রকাশ না পায় এবং বয়স পনের বছর পার হয়ে যায় সেক্ষেত্রে তাকেও শরীয়তের দৃষ্টিতে বালিগ হিসেবে ধরে নেয়া হয়। মেয়েদের জন্য বয়ঃসন্ধির বয়স নয় বছর থেকে শুরু হয়। এই বয়সের কোন মেয়ের মাঝে বয়ঃসন্ধির আলামত প্রকাশ পেলে তাকে বালিগা বলা হয়। যদি পনের বছরেও এই আলামত প্রকাশ না পায় সেক্ষেত্রে তাকেও শরীয়তের দৃষ্টিতে বালিগা হিসেবে বিবেচনা করা হয়। 36

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।