আমাদের এবং সমগ্র সৃষ্টিজগতকে শুন্য থেকে অস্তিত্ব দানকারী, দেখা না দেখা সকল ধরণের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষাকারী, প্রতিটি মুহুর্তে বিভিন্ন রকমের নিয়ামত প্রদানকারী, সকল ধরণের চাহিদার যোগানদানকারী মহান আল্লাহর প্রদত্ত আদেশসমূহ পালন করা ও নিষেধসমূহ থেকে বিরত থাকার নাম ইবাদত। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী পয়গন্বরদের, অলী-আউলিয়াদের, আলিমদের ভক্তি করা, তাদের প্রদর্শিত পন্থায় ইবাদত করা উচিত। অসংখ্য নিয়ামত প্রেরনকারী মহান আল্লাহর সামর্থ্য অনুযায়ী শুকরিয়া আদায় করা প্রত্যেক মানুষের নৈতিক কর্তব্য, মানবিক দায়িত্ব। কারন মানুষ আল্লাহর কাছে চির খনী। কিন্তু মানুষ আল্লাহ তা”আলাকে সম্মান জানানোর উপায় ও তার শুকরিয়া আদায়ের মাধ্যম বা ধরন, কিছুই নিজের ত্রুটিযুক্ত আকিলবিবেক) ও ক্ষীন দৃষ্টির দ্বারা অনুসন্ধান করতে সক্ষম নয়। মহান আল্লাহকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে, তার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে তা যদি তিনি মানুষকে না জানাতেন তবে মানুষের উদ্ভাবিত পন্থাগুলো হয়ত তার প্রশংসার পরিবর্তে তাকে অসম্মানের মাধ্যম হত। আর এজন্যই মহান আল্লাহ তাআলা, তার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের যে ধনের বোঝা মানুষের কাধে রয়েছে, তা মনে প্রানে স্বীকার করে নিয়ে আন্তরিকতার সাথে মৌখিক ও শারীরিকভাবে ইবাদতের মাধ্যমে পরিশোধের পন্থা মানুষকে জানিয়েছেন। একইসাথে তার প্রিয় পয়গম্বরের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন। বান্দা হিসেবে মানুষের কর্তব্য হল আল্লাহর প্রদর্শিত পথে চলা, তার আদেশ-নিষেধ মানা। উবুদিয়্যাত প্রকাশের জন্য পালনীয় যাবতীয় কর্তব্যের নামই হল ইসলামিয়্যাত। মহান আল্লাহ তা'আলার প্রশংসা আদায় শুধুমাত্র তার প্রেরিত পয়গম্বরের প্রদর্শিত পন্থায় করা সম্ভব। পয়গন্ধরের প্রদর্শিত পন্থা ব্যাতীত অন্য যে কোনভাবেই শুকরিয়া আদায়ের চেষ্টা করা হোক না কেন তা মহান আল্লাহর দরবারে কবুল হয় না। মহান আল্লাহ তা'আলা তা পছন্দও করেন না। কেননা ইসলামিয়্যাতের দৃষ্টিতে অপছন্দনীয় এমন অনেক বিষয় রয়েছে ঘা মানুষের দৃষ্টিতে উত্তম বা মঙ্গলজনক মনে হতে পারে। অর্থাৎ সকল বিবেকবান মানুষের জন্যই মহান আল্লাহর শুকরিয়া আদায়ের ও ইবাদতের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পন্থা অবলম্বন করা আবশ্যক। 35
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।