তালাক'এর, “কেউ যদি আল্লাহ তা”আলার উপর তাওয়াকুল করে তবে আল্লাহ তা”আলাই তার জন্য যথেষ্ঠ হন', "সুরা যুমার'এর “আল্লাহ তা”আলা তার বান্দার জন্য যথেন্ঠ নন কি? এর মত আরো বহর আয়াতে এ ব্যাপারে আদেশ দেয়া হয়েছে। রাসুলুল্লাহ সাল্লালাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “আমাকে আমার উম্মতের মধ্য থেকে এক দল লোককে ঘার দ্বারা পাহাড়পর্বত ও মরুভূমি পূর্ণ হয়ে গেছিল। তাদের সংখ্যাধিক্য দেখে অবাক হয়েছি, আনন্দিতও হয়েছি। আমাকে বলা হল, খুশি হয়েছেন কি? আমি বললাম, হ্যা। তখন বলা হল, এদের মাঝ থেকে মাত্র সত্তর হাজার জন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞাসা করলাম, তারা কারা? বলা হল, যারা কোন কাজ করার সময় যাদুকর ও গণকের দ্বারস্থ হয় না এবং আল্লাহ ব্যতীত আর কারো উপর তাওয়াকৃকুল বা ভরসা করে না তারা”। সাহাবীদের মধ্য থেকে যারা তখন উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে, হযরত উকাশা রাদিয়াল্লাহ্র আনহু দাঁড়িয়ে বললেন যে, “ইয়া রাসূলুল্লাহ! দোয়া করুন যেন আমি তাদের মাঝ থেকে একজন হই”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, “ইয়া রাব্বি! একে তাদের মাঝে অন্তভুক্ত কর”। তখন অপর আরেকজন সাহাবী দাঁড়িয়ে তার জন্যও একই দোয়া করার আবেদন করল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, “উকাশা তোমার চেয়ে দ্রুত আচরণ করেছে”। তাওয়াকৃকুল হল, কোন কাজ সম্পাদনের জন্য জাগতিক যে সবব বা কারণ রয়েছে সেগুলিকে যথাযথভাবে আঁকড়ে ধরে, পরিণতির ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্থ না হওয়াকে বুঝায়। 34
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।