অনুমতি দিবেন তারা শাফায়াত করতে পারবেন, এবং ইনশাল্লাহ তা কবুল করাও হবে। জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান। জান্নাত সাত আসমানের উপর অবস্থিত। জাহান্নাম সর্বনিন্নে অবস্থিত। জান্নাতের আটটি দরোজা রয়েছে। প্রত্যেক দরোজা দিয়ে ভিন্ন ভিন্ন জান্নাতে প্রবেশ করা যায়। জাহান্নামের সাতটি স্তর রয়েছে। প্রথম স্তর থেকে সপ্তম স্তর পর্যন্ত যত নিচে যাওয়া হয়, আজাবের তীব্রতা ততই বৃদ্ধি পায়। ষন্ত শর্ত কদরে ঈমান ওয়া বিল কাদরি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা: কদরে বিশ্বাস বলতে, ভাল ও মন্দ যা কিছুই হয় তার সবই আল্লাহ্ তা”আলার পক্ষ থেকেই হয় এই বলে সাক্ষ্য দেয়াকে বুঝায়। মানুষের জীবনে ভাল ও মন্দ, লাভ ও ক্ষতি, অর্জন ও হরণ এর সবই আল্লাহ্ তা"আলার তাকদীর অনুযায়ীই হয়। আল্লাহ্ তা”আলার কোন কিছুকে অস্তিত্ব প্রদানের ইরাদা করাকে কদর বলা হয়। এই কদরের অর্থাৎ যার জন্য অস্তিত্বপ্রান্তির ইচ্ছা করা হয়েছে তার অস্তিত্ব লাভ করাকে “ক্কাযা" বলা হয়। কদর ও ক্কাঘা শব্দ দুইটি একে অপরের স্থানেও ব্যবহৃত হয়। মহান আল্লাহ্ তা'আলা তাঁর বান্দাদেরকে ইরাদা করার ক্ষমতা দিয়েছেন। বান্দার এই ইরাদা বা ইচ্ছা পোষণ করাকে, যা ইরাদা করা হয়েছে তার বাস্তবায়নের জন্য সবব বা কারণ করা হয়েছে। কোন বান্দা একটা কিছু করতে ইচ্ছা করলে এবং আল্লাহ্ তা"আলাও তা ইরাদা করলে এ কর্মটি সৃষ্টি করেন। বান্দা না চাইলে এবং আল্লাহ্ তা"আলাও না চাইলে কোন কিছু বাস্তবায়িত হয় না। এপর্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচিত আহলি সুন্নাত ওয়াল জামায়াতের ইতিক্কাদকে বিস্তারিতভাবে জানতে চাইলে, হাক্বীকাত কিতাবএভি কর্তৃক প্রকাশিত ইসলামী আলেমদের শিরোমণি ও মহান ওলী হযরত মওলানা খালিদ বাগদাদী (র:) এর ফারসী ভাষায় রচিত “ইতিক্কাদনামা" কিতাবটি এবং কামাহলি ফয়জুল্লাহ এফেন্দির রচিত “প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ঈমান" নামক কিতাবটি পড়তে পারে। এগুলি খুবই উপকারী ও মনোমুগ্ধকর, এগুলির ফাইজ ও বরকত দোজাহানের সা"দাত অর্জনের জন্য যথেষ্ঠ। আল্লাহ্ তা'আলা প্রত্যেককেই তাওয়াকৃকুল করার জন্য আদেশ দিয়েছেন। “তাওয়াকৃকুল ঈমানের জন্য শর্ত" এই মর্মের আয়াতটি এর একটি দূলীল। "সুরা মায়দা”্র, “তোমাদের যদি ঈমান থেকে থাকে তবে আল্লাহ তা”আলার উপর তাওয়াকৃকুল কর” “সুরা আলে ইমরান'এর “আল্লাহ তা”আলা অবশ্যই যারা তাওয়াকৃকুল করল তাদের পছন্দ করেন", “সুরা 33
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।