নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম শর্ত আখেরাতে ঈমান ওয়াল ইয়াওমিল আখিরি: আখেরাতের উপর ঈমান আনলাম বলে সাক্ষ্য দেয়া। এই সময়ের সুচনা, মানুষের মৃত্যুর সাথে সাথে শুরু হয়। কিয়ামতের শেষ পর্যন্ত চলতে থাকে। একে শেষ দিবস বলার কারণ হল, এরপরে আর রাতের আগমন হবে না এজন্য অথবা দুনিয়ার সময়ের পরে আসার কারণে। কিয়ামত কখন সংঘটিত হবে এব্যপারে আমাদেরকে অবহিত করা হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম, কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের সংবাদ দিয়েছেন। হযরত মেহেদীর আগমন হবে, হযরত ঈসা আলাইহিস্‌ সালাম আসমান থেকে শাম নগরীতে অবতীর্ন হবেন। দাজ্জাল বের হবে। ইয়াজুজ ও মাজুজ সব জায়গা তছনছ করে দিবে। সূর্ধ পশ্চিম দিক থেকে উদিত হবে। প্রচণ্ড ভূমিকম্প হবে। দ্বীনী ইলমূ বিলুপ্ত হবে। পাপাচার বৃদ্ধি পাবে। সর্বত্র হারাম সম্পাদিত হবে। ইয়েমেন থেকে আগুন বের হবে। আসমান ও পর্বতসমুহ চুর্নবিচুর্ন হবে। সূর্য ও চন্দ্র নিভে যাবে...ইত্যাদি। ব্যক্তি কবরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। কবরে মুনকার ও নাকির নামক ফেরেশতাদ্বয়ের প্রশ্নের জবাব দেয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলি নিজেদের মুখস্ত করা এবং শিশুদেরকেও মুখস্ত কোরানো উচিত। আল্লাহ্‌ তা'আলা আমার রব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পয়গম্বর, ইসলাম আমার দ্বীন, কুরআন করীম আমার কিতাব, কা'বা শরীফ আমার কিবলা, ইতিক্কাদের ক্ষেত্রে আহলি সুন্নাত ওয়াল জামায়াত আমার মাজহাব'। কিয়ামতের দিনে সকলেরই পুনরুণথান হবে। সকলকে হাশরের ময়দানে একত্রিত করা হবে। সালিহ তথা পুণ্যবানদের আমল দফতর ডান হাতে আর মন্দদের আমলনামা পিছন থেকে কিংবা বাম দিক থেকে প্রদান করা হবে। শিরক ও কুফর ব্যতীত অন্য যে কোন গুনাহ, আল্লাহ্‌ তা”আলা চাইলে ক্ষমা করে দিবেন। আবার চাইলে ছোট গুনাহের জন্যও অনেককে শার্তি ভোগ করতে হবে। আমল পরিমাপের জন্য মিজান থাকবে। মহান আল্লাহ্‌ তা”আলার আদেশে জাহান্নামের উপরে পুলসিরাত স্থাপন করা হবে। এছাড়াও সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বিশেষ “হাওজে কাওসার'ও বিদ্যমান থাকবে। শাফায়াত হকু। তওবাহীন অবস্থায় মৃত্যুবরণকারী মুমিনদের সগীরা ও কবীরা গুনাহ মাফের জন্য পয়গন্করগণ, অলীগন, সালিহ তথা পুণ্যবানরা, আলেমগণ, ফেরেশতাগণ, শহীদগণ এবং মহান আল্লাহ্‌ তা'আলা যাদের 3%

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।