নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

মাতুরিদী আর দ্বিতীয়জন হলেন আবুল হাসান আল-আশ্আরী রহমতুল্লাহি আলাইহিম। এই দুইজন ইমাম, ঈমানের একইরপ ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের মাঝে কতিপয় মতপার্থক্য রয়েছে। তবে তা গুরুত্বপূর্ণ নয়। হাক্ীকতের বিবেচনায় তা একই। কুরআন করীম ও হাদিস শরীফে, ইসলামের আলেমদের বহুত প্রশংসা করা হয়েছে। এ ব্যাপারে একটি আয়াতে করীমায় বলা হয়েছে, “জ্ঞানী আর অজ্ঞরা কখনো সমান হতে পারে কি?”। অপর আরেকটি আয়াতে করীমায় বলা হয়েছে, “হে মুসলমানেরা! তোমাদের না জানা বিষয়ে যারা জানে তাঁদের থেকে জিজ্ঞাসা কর”। এ ব্যাপারে হাদিস শরীফ বর্নিত হয়েছে যে: “আল্লাহ্‌ তা”আলা, ফেরেশতাগণ ও প্রত্যেক প্রাণী, মানুষদের কল্যাণ শিক্ষাদানকারী মুসলমানদের জন্য দোয়া করেন”। “কিয়ামতের দিন, প্রথমে পয়গন্ধরগণ, তারপর আলেমগণ ও তারপর শহীদগণ শাফায়াত করবেন”। “হে মানুষ! জেনে রাখ যে, ইলম আলেমদের থেকে শুনে শিখতে হয়”। “তোমরা ইলম অর্জন কর। কেননা ইলম অর্জন করা একধরণের ইবাদত। যে ইলম শিখল ও যে ইলম শিক্ষা দিল তাদের উভয়কেই জিহাদের সওয়াব দেয়া হবে”। “ইলম শিক্ষা দেয়া সদকা দেয়ার সমতুল্য । আলেমদের থেকে ইলম অর্জন করা, তাহাজ্জুদ নামাজ অধি সওয়াবের। কেননা এর দ্বারা নিজের ও যাকে শিখাচেহ তারও উপকার হয়”। “অন্যকে শিখানোর জন্য ইলম র সমতুল্য সওয়াব প্রদান করা হবে”। “ইলম হল একটি ভাগ্ডার। এর চাবি হল জিজ্ঞাসা করে শিখে নেয়া”। “তোমরা ইলম অর্জন কর ও শিক্ষা দাও”। “সবকিছুরই উৎস রয়েছে। তাকওয়ার উৎস হল আরিফদের যারা আল্লাহকে চিনতে পেরেছে) ক্কালব”। “ইলম অর্জন করা কৃত গুনাহের কাফফারা স্বরূপ” 31

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।