কখনোই জায়েজ হবে না। তাঁদের নামসমুহকে অমর্যাদা করা, তাচ্ছিল্য করা দালালাত বা পথভ্রষ্টতার শামিল। যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসেন, তাদের উপর রাসুলের প্রত্যেক সাহাবীকে ভালোবাসাও আবশ্যক। কেননা একটি হাদিস শরীফে এসেছে যে, “আমার সাহাবীদের যারা ভালোবাসল তারা আমাকে ভালবাসে বলেই এরূপ করল। যারা তাঁদেরকে ভালোবাসল না, তারা আমাকেও ভালোবাসল না। তাঁদের কাউকে কষ্ট দেয়া আমাকে কষ্ট দেয়ার শামিল। আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহ্ তা”আলাকে কষ্ট দিল। আল্লাহ তা”আলাকে যে কষ্ট দিল সে অবশ্যই আজাব ভোগ করবে”। অপর আরেকটি বলা হয়েছে যে, “মহান আল্লাহ তা”আলা যখন আমার উম্মত থেকে কারো জন্য কল্যাণ করতে ইরাদা করেন,তখন তার ক্কালবে আমার সাহাবীদের প্রতি ভালোবাসা পয়দা করে দেন। সে প্রত্যেক সাহাবীকে নিজের জানের মত ভালোবাসে”। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের ওফাতের সময়ে মদিনা শহরে তেত্রিশ হাজার সাহাবী বিদ্যমান ছিলেন। সাহাবীদের মোট সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজারের চেয়ে অধিক ছিল। চার মাজহাবের ইমাম ও অন্যান্য আলেমগণ ইতিক্কাদের বিষয়ে একটিমাত্র সঠিক পথ রয়েছে। আর তা হল আহলি সুন্নাত ওয়াল জামায়াতের মাজহাব। ভূপুৃষ্ঠে অবস্থানরত সমস্ত মুসলমানদের সঠিক পথ প্রদর্শনকারী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের পথকে কোন ধরণের পরিবর্তন, পরিবর্ধন না করে আমাদের শিখানোর ব্যবস্থা করে দিয়েছেন এমন চারজন মহান ব্যক্তিত্ব রয়েছেন। তাদের প্রথমজন হলেন ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত রহমতুল্লাহি আলাইহি। তিনি ইসলামী আলেমদের মাঝে শ্রেষ্ঠতম ছিলেন। আহলি সুন্নাতের প্রধান ছিলেন। মুহাম্মদ বিন ইদরিস্ শাফিঈ এবং চতুর্থজন হলেন ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিম আজমাইন। বর্তমান সময়ে, এই চার ইমামের কোন একজনকে যে অনুসরণ করল না সে ভয়ানক শঙ্কার মাঝে রয়েছে। সঠিক পথ হারিয়ে ফেলেছে। আমরা এই কিতাবে, হানাফী মাজহাব অনুযায়ী নামাজের মাসলা-মাসায়েল, এই মাজহাবের প্রসিদ্ধ আলেমদের রচিত কিতাবসমূহ থেকে সংকলন করে বর্ননা করেছি। এই চার ইমামের তালাবা'দের মধ্য থেকে দুইজন, ঈমানী ইলমের ক্ষেত্রে অধিক অগ্রগামী ছিলেন। এভাবেই ইতিক্কাদের ক্ষেত্রে দুইটি মাজহাব হল। কুরআন করীম ও হাদিস শরীফে বর্নিত যথোপযুক্ত ঈমান, কেবলমাত্র এই দুই ইমামের দ্বারা অবহিত করা ঈমানের সাথেই মিলে। 'ফিরকা-ই নাজিয়া' বা মুক্তিপ্রাপ্ত দল তথা আহলি সুন্নাতের ঈমানী মতবাদকে সারা বিশ্বে এই দুজনের মাধ্যমেই ছড়িয়েছে। তাঁদের একজন হলেন, হযরত আবু মানসুর আল- 30
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।