আসহাবে কিরাম যে মুসলমানগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক চেহারার দর্শন লাভ করেছিলেন, তাঁর সুমিষ্ট কথা শুনার সৌভাগ্য অর্জন করেছিলেন তাদেরকে “আসহাবে কিরাম' বলা হয়। পয়গম্বরদের পরেই এপর্যস্ত ঘত মানুষ এই দুনিয়ায় এসেছেন এবং আসবেন তাদের মাঝে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ জন হলেন হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহ্ তা'আলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাল্লামের প্রথম খলীফা ছিলেন। তাঁর পরের শ্রেষ্ঠ মানব হলেন “ফারুক-ই আযম" দ্বিতীয় খলীফা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ্র তা"আলা আনহু। উনার পরের শ্রে্ঠজন হলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের তৃতীয় খলীফা, ঈমান, হায়া ও ইরফানের উৎস হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ্ব আনহু, তাঁর পর সর্বোত্তম মানুষ ও চতুর্থ খলীফা যিনি আশ্চর্যজনক প্রতিভার অধিকারী ও “আল্লাহ্র সিংহ" উপাধি পেয়েছিলেন, তিনি হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ্ব আনহু। হাদিস শরীফ থেকে বুঝা যায় যে, দুনিয়ার নারীদের মাঝে সর্বোত্তম হলেন হযরত ফাতিমা, হযরত খাদিজা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না এবং হযরত মরিয়ম ও হযরত আছিয়া আলাইহুমাস্ সালাম। হাদিস শরীফে এসেছে, “হযরত ফাতিমা রোদিয়াল্লাহ্র তা'আলা আনহা) জান্নাতী মহিলাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। আর হযরত হাসান ও হযরত সা রোদিয়াল্লাহ্ব তাআলা আনহুমা) হলেন জান্নাতী যুবকদের মাঝে রী উনাদের পরে, আসহাবে কিরামের মাঝে অধিক মর্যাদাবান হলেন “আশারা-ই মুবাশশারা”এর অন্তর্ভূক্ত সাহাবীগণ। এর মানে হল, যারা দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাত প্রাপ্তির সুসংবাদ পেয়েছিলেন। তাঁদের সংখ্যা দশ। তাঁরা হলেন: হযরত আবুবকর সিদ্দীক, হযরত উমর ফারুক, হযরত উসমান বিন আফফান, হযরত আলী ইবনে আবি তালিব, হযরত উবায়দা ইবনে জাররাহ, হযরত তালহা, হযরত যুবাইর ইবনে আওয়াম, হযরত সা"দ ইবনে আবি ওক্কাস, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত আবদুররহমান ইবনে আওফ রাদিয়াল্লাহ্ব তাআলা আলাইহিম আজমাইন। উনাদের পরে অধিক মর্যাদার অধিকারী হলেন বদরের জিহাদে অংশগ্রহণকারী সাহাবীগণ। এরপর পর্যায়ক্রমে উহৃদের জিহাদে অংশগ্রহণকারীগণ ও যারা “বায়আতুর রিদওয়ান'এ উপস্থিত ছিলেন সেসকল সাহাবীগণ অধিক মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য নিজেদের জান ও মাল উতসর্গ করেছেন, তাঁকে যথাসাধ্য সাহায্য করেছেন যে আসহাবে কিরাম, তাঁদের প্রত্যেককে যথাযথ সম্মান ও ভালোবাসার সাথে স্মরণ করা আমাদের কর্তব্য। তাঁদের অসম্মান হয় এমন কোন কথা বা আচরণ করা আমাদের জন্য 29
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।