নামােজর বই
/ ٢٢٥
📝 نص 📖 PDF

মানুষের জন্য তিন ধরনের জীবন রয়েছে। এগুলো হলো দুনিয়া, কবর ও আখিরাতের জীবন। দুনিয়াতে রূহ ও শরীর একত্রে থাকে। এই রূহ মানুষকে জীবন্ত রাখে। রূহ বা আত্মা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তখনি মানুষের মৃত্যু হয়। শরীর কবরে পঁচে যায়, মাটির সাথে মিশে যায় অথবা আগুনে পুরে ছাই হয় কিংবা হিংস্র কোন পশুর আহারে পরিনত হয় কিন্তু রূহ অক্ষত থাকে। এভাবে কবরের জীবন শুরু হয়। কবরের জীবন গতিহীন হলেও অনুভূতি পূর্ণমাত্রায় বিদ্যমান থাকে। কিয়ামতের দিবসে রূহের সাথে শরীরের মিলন হবে অতঃপর জান্নাতে অথবা জাহান্নামে অনন্তকাল বসবাস করতে থাকবে। দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য অর্জনের জন্য ব্যক্তিকে মুসলমান হতে হবে। দুনিয়ার সৌভাগ্য হলো চিন্তামুক্ত ব্বত্তির জীবন আর পরকালের সৌভাগ্য হলো জান্নাত। মহান আল্লাহ্‌ তার বান্দাদের অনেক করুণা করেন তাই ঘুগে যুগে নবী-রাসূল প্রেরন করে বান্দাদেরকে সৌভাগ্যের পথ প্রদর্শন করেছেন। কেননা মানুষের পক্ষে শুধুমাত্র নিজের বিবেকের দ্বারা সা”আদাতের পথ খুজে পাওয়া সম্ভব নয়। কোন পয়গম্বরই ধর্মের নামে নিজ থেকে কিছু বলেন না, মহান আল্লাহ্‌ তায়ালা যা শিখিয়ে দেন তাই প্রচার করেন। পয়গন্বরদের প্রদর্শিত এই সৌভাগ্যের পথসমুহকেই দ্বীন বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম এর প্রদর্শিত দ্বীনের নাম ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঘুগে যুগে হাজার হাজার পয়গম্বর এসেছেন। এই ধারাবাহিকতার সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম। অন্যান্য পয়গম্বরদের প্রদর্শিত সব দ্বীনই কালের আবর্তনে বিকৃত ও পরিবর্তিত হয়েছে। অতএব বর্তমানে দোজাহানের সৌভাগ্য অর্জনের জন্য ইসলাম ব্যতীত অন্য কোন পথ অবশিষ্ট নাই। ইসলামিয়্যাত হলো ক্কালবের মাধ্যমে বিশ্বাসের ঈমান) ও শরীরের মাধ্যমে পালনের আহকাম-ই ইসলাম) বিদ্যা, যা আহলি সুন্নাত আলিমদের রচিত কিতাবসমুহ থেকে শেখা সম্ভব। জাহিল ও পধ্রষ্টদের রচিত বিকৃত কিতাব থেকে শেখা অসম্ভব। হিজরী দশম শতকের পূর্ব পর্যন্ত মুসলিম রাজ্যগুলোতে বিপুল সংখ্যক আহলি সুন্নাত আলিমদের বাস ছিল। এখন সে রকম আলিম নাই বললেই চলে। এই সমস্ত আলিমদের রচিত আরবী ও ফারসী কিতাবসমুহ এবং এগুলোর অনুবাদসমূহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রন্থাগারে প্রচুর সংখ্যায় বিদ্যমান। “হাক্কীকাত কিতাবেভি” এর প্রত্যেকটি কিতাব এই উৎস থেকে নেয়া হয়েছে। অতএব সা"আদাত (সৌভাগ্য) অর্জনের জন্য “হাক্ীকাত কিতাবেভি” এর কিতাবসমূহ পাঠ করুন।

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.