প্রয়োজনীয় ও উপকারী বিষয়সমূহ পালনের আদেশ দিয়েছেন। তার জন্য যা ক্ষতিকর তা করতে নিষেধ করেছেন। এই আদেশ ও নিষেধকেই একত্রে দ্বীন- ই ইসলাম অথবা ইসলামিয়্যাত বা আহকাম-ই ইলাহিয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কথাই সঠিক ও মুল্যবান এবং মানুষের জন্য উপকারী। এরপ যারা বিশ্বাস করে তাদেরকে বা মুসলমান বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন কথাকে অবিশ্বাস করলে বা অপছন্দ করলে তাকে কাফির বলা হয়। মহান আল্লাহ্ তা”আলা তার মুমিন বান্দাদের ভালোবাসেন। তাদেরকে তিনি জাহান্নামের আগুনে চিরকাল শান্তি দিবেন না। হয় তাদেরকে একটুর জন্যও জাহান্নামে ফেলবেন না অথবা তাদের দ্বারা কৃত পাপের শান্তি হিসেবে জাহান্নামে প্রবেশ করালেও পরবর্তীতে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কাফির ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে সরাসরি জাহান্নাম নিক্ষিপ্ত হবে আর চিরকাল সেখানেই অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনা, তাঁকে মনে প্রাণে ভালোবাসা হল সমস্ত সৌভাগ্য, প্রশান্তি ও কল্যাণের মুল। তার নব্যুয়তের উপর ঈমান না আনলে তা সমস্ত বিপর্যয়, বিপদআপদ ও অমঙ্গলের মূল কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম ইলম, ইরফান, বুঝ, বিশ্বাস, বিবেক, মেধা, দানশীলতা, বিনয়, অভিজ্ঞতা, মমতা, ধৈর্য, প্রচেষ্টা, রক্ষণ, বিশ্বস্ততা, আমানতদারী, বীরত্ব, সাহসিকতা, বালাগাত, ফাসাহাত, আকর্ষন, সৌন্দর্য, লাজুকতা, পবিত্রতা, দয়া, বদান্যতা, ন্যায় পরায়ণতা, হায়া, একনিষ্ঠতা, খোদাভীরুতা ইত্যাদির মত সর্কক্ষেত্রেই বাকী সমস্ত পয়গন্বরের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। দোস্ত হোক, দুশমন হোক যারা তাঁর অনিষ্ট করেছে, তাদের সবাইকেই তিনি ক্ষমা করে দিয়েছেন। কারো থেকেই তিনি এর বদলা নেননি। এমনকি উহুদের যুদ্ধে যখন কাফিররা তাঁর গালকে রক্তাক্ত করেছিল, তাঁর দন্ত মুবারককে শহীদ করেছিল তখনো তিনি তাদের জন্য এই বলে দোয়া করলেন যে, “হে আমার রব, এদেরকে ক্ষমা করে দাও! তাদের অজ্ঞতাকে দুর করে দাও!” হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের মাঝে উত্তম আখলাকের অসংখ্য উদাহরণ রয়েছে। প্রত্যেক মুসলমানের উচিত সেগুলি শিখে সে অনুযায়ী নিজেদেরকে আখলাক গড়ে তোলা। আর এভাবেই দুনিয়া ও আখেরাতের বিপর্যয় ও বিপদআপদ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব হবে এবং দোজাহানের সর্দারের সোল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম) শাফায়াত অর্জন করার সৌভাগ্য হবে। কেননা হাদিস শরীফে বলা হয়েছে যে, “তোমরা আল্লাহ তা”আলার আখলাকের দ্বারা নিজেদের চরিত্রকে গড়ে তোল”। 28
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।