প্রকাশ করতেন না। তাঁর সৌন্দর্যকে যাদের সরাসরি একবার অবলোকন করার সৌভাগ্য হয়েছে, এমনকি তা স্বপ্নে হলেও তাদের জীবন আনন্দ ও প্রশান্তিতে ভরে গেছে। পৃথিবীর যেকোন প্রান্তের যে কারো চেয়ে এবং দুনিয়াতে এখন পর্যন্ত যারা এসেছেন আর কিয়ামত অবধি যারা আসবেন তাদের সবার চেয়ে সর্বদিক দিয়েই তিনি শ্রেষ্ঠত্বের দাবীদার। তাঁর মেধা, চিন্তাচেতনা, উত্তম চরিত্র ও শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ যেকোন মানুষের চেয়ে অধিক শক্তিশালী ছিল। শৈশবকালে দুইবার ব্যবসায়ীদের সাথে শাম তথা বর্তমান সিরিয়ার দিকে সফরের জন্য বের হয়েছিলেন কিন্তু বুসরা নামক স্থান থেকে ফিরে এসেছিলেন। এর বাইরে তিনি আর কখনো, কোন স্থানে গমন করেননি। উন্মী তথা নিরক্ষর ছিলেন। অর্থাৎ, কোন মকতবে যাননি। দুনিয়ার কারো থেকে শিক্ষা অর্জন করেননি। তথাপি সবকিছুই তাঁর জানা ছিল। কেননা, তিনি যে বিষয়েই চিন্তা করতেন, জানার আগ্রহ প্রকাশ করতেন মহান আল্লাহ্ তা'আলা ষয়ং তাঁকে তা অবহিত করতেন। প্রধান ফেরেশতাদের অন্যতম, হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম এসে, তাঁর সকল জিজ্ঞাসার জবাব দিতেন। তাঁর মুবারক ক্কালব সূর্ধের ন্যায় আলো ছড়াতো। তাঁর ছড়ানো ইলম্ ও মারিফাতের নূরসমূহ, বেতার তরঙ্গের মত আসমান ও জমিনের সর্বত্র ছড়িয়ে যেত। বর্তমানে তাঁর রওজা থেকেও সেই নুরের প্রতিফলন হচ্ছে। ইলেকট্রো-ম্যাগনেটিক তরঙ্গ গ্রহণের জন্য যেমন রিসিভারের প্রয়োজন হয়, তেমনি তাঁর ছড়ানো নূর গ্রহণের জন্যও তাঁর উপর পূর্ণ ঈমান এনে তাঁকে মনে প্রাণে ভালোবেসে, তাঁর প্রদর্শিত পথের অনুসরণ করে ক্কালবকে পরিষ্কার করা দরকার। এরূপ পরিষ্কার ক্কালবের অধিকারী ব্যক্তিগণ এঁ নূর গ্রহণ করতে পারেন এবং তা নিজের চারিপাশের মানুষদের মাঝে ছড়াতে পারেন। এরূপ মহান ব্যক্তিদের ওলী বলা হয়। এই ধরণের আল্লাহ্র অলীদেরকে যারা চিনে, বিশ্বাস করে ও ভালবাসে তারা তাদের সান্নিধ্যে আদবের সাথে উপস্থিত থাকে অথবা দূর থেকে আদব, ভক্তি ও ভালোবাসার সাথে তাঁদের স্মরণ করে। এরূপ যারা করে তাদের ক্কালবও নূর, ফাইজ ও বরকত দ্বারা পূর্ণ হতে শুরু করে, পরিষ্কার ও পরিপক্ক হয়। মহান আল্লাহ্ তা”"আলা আমাদের দেহ ও জগতকে প্রতিপালনের জন্য সৌরশক্তিকে প্রধানতম মাধ্যম করেছেন। একইভাবে আমাদের রূহ ও ক্কালবের পরিচর্ধা ও পরিপন্কতার জন্য, মানবতার বিকাশের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্কালবকে, ওখান থেকে উদ্ভাসিত হওয়া নূরকে সবব তথা মাধ্যম করেছেন। মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, পরিবেশ ও শক্তির সবই সৌরশক্তি থেকে অর্জিত হয় ঠিক একইভাবে ক্লালব ও রূহের খোরাক তথা আওলিয়ার সোহবত, বক্তব্য ও লেখাসমুহের সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক ক্কালব থেকে উৎসারিত নুরের দ্বারাই অর্জিত হয়। মহান আল্লাহ্ ত'আলা হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম নামক ফেরেশতার দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের নিকট কুরআন করীমকে প্রেরণ করেছেন। মানুষকে তার দুনিয়া ও আখেরাতের জন্য 27
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।