নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের পয়গন্ধর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ্‌ তা”আলার রাসুল ও হাবীব। তিনি সর্বশেষ পয়গম্বর ও সর্বাধিক মর্যাদার অধিকারী। তাঁর পিতার নাম আবদুল্লাহ। পাঁচশ একাত্তর [৫৭১] খুস্টাব্দের এপ্রিল মাসের বিশ তারিখে, বারই রবিউল আউয়াল রোজ সোমবার ফজরের সময়ে পবিত্র মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেছেন। তাঁর পিতা তাঁর জন্মের পূর্বেই ইনতিকাল করেছিলেন। তাঁর ছয় বছর বয়সের সময় মা আমিনা এবং আট বছর বয়সের সময় তাঁর দাদা আব্দুল মোত্তালিব মৃত্যু বরণ করেন। এরপর তিনি চাচা আবুতালিবের নিকট লালিত-পালিত হন। পঁচিশ বছর বয়সের সময় আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ্ব আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধা হন। তাঁর থেকে চার কন্যা ও দুই পুত্র জন্মগ্রহণ করে। প্রথম পুত্রের নাম কাসিম ছিল। একারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে “আবুল কাসিম" নামেও ডাকা হত। চল্লিশ বছর বয়সের সময় তাঁকে, সমস্ত মানুষ ও জ্বিনের পয়গম্বর হওয়ার বিষয়টি অবহিত করা হয়। এর তিন বছর পরে তিনি সকলকে প্রকাশ্যে ঈমানের দাওয়াত দিতে আরন্ত করলেন। তাঁর বায়ান্ন বছর বয়সের সময়, এক রাতে তাঁকে মক্কা মুকাররমা থেকে কুদুস তথা বাইতুল মুকাদ্দাসে এবং সেখান থেকে উর্ঘাকাশে ভ্রমণ করিয়ে নিয়ে আসা হয়েছিল। এই ভ্রমণকে "মিরাজ" বলা হয়। মিরাজে যেয়ে তিনি জান্নাত, জাহান্নাম অবলোকন করেছিলেন এবং আল্লাহ্র দিদার লাভ করেছিলেন। এই রাত্রিতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। ইতিহাসবেত্তাদের মতে ছয়শ বাইশ খুস্টাব্দে মহান আল্লাহ্‌ তাআলার আদেশে মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন। এই গমনকে ইসলামের ইতিহাসে হিজরত" বলা হয়। রবিউল আউয়াল মাসের আট তারিখ রোজ সোমবার তিনি মদিনা নগরীর কুবা নামক গ্রামে উপস্থিত হন। যা খৃস্ট বর্ষপঞ্জিকা অনুযায়ী সেপ্টেম্বর মাসের বিশ তারিখ ছিল। এই দিনকেই মুসলমানদের হিজরী শামসী সনের পয়লা দিন হিসেবে গ্রহণ করা হয়েছে। আর ঞঁ বছরের মুহাররম মাসের পয়লা তারিখ থেকে হিজরী কামারী বর্ষের গণনা শুরু করা হয়। দুনিয়ার চতুর্পাশে চন্দ্রের বার বার আবর্তনের মাধ্যমে এক চন্দ্রবর্ষ পূর্ণ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম একাদশ হিজরীতে [৬২২ খুস্টাব্দে] রবিউল আউয়াল মাসের বার তারিখ রোজ সোমবার দুপুরের পুর্বে ইনতিকাল করেছেন। বুধবার রাতে তিনি ঠিক যেখানে মৃত্যুবরণ করেছিলেন সেখানেই তাঁকে দাফন করা হয়। মৃত্যুর সময় চন্দ্রবর্ষ অনুযায়ী তাঁর তেষট্টি আর সৌরবর্ষ অনুযায়ী একষট্ি বছর বয়স হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম ফর্সা ছিলেন। মানুষের মাঝে এমনকি সৃষ্টির সর্বাধিক সুন্দর ছিলেন। তিনি তাঁর সৌন্দর্যকে সবার সামনে 26

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।