বুঝায়। কেউ ষদি তাদের মধ্য থেকে কোন একজনকেও নবী হিসেবে অস্বীকার করে তবে তা সকল পয়গম্বরকেই অস্বীকার করার শামিল হবে। কঠোর সাধনা করে, অনেক বেশি ইবাদত করে, ক্ষুধার কষ্ট ও অন্যান্য যন্ত্রণা ভোগ করে নব্যুয়ত অর্জন করা সম্ভব নয়। কেবলমাত্র মহান আল্লাহ্ তা'আলা বিশেষ ইহসান বা কৃপার দ্বারা যাকে মনোনীত করবেন তিনিই পয়গম্বর হতে পারেন। তাদের সংখ্যা নির্দিষ্ট নয়। তবে এক লক্ষ চবিবশ হাজারের চেয়ে বেশি হওয়ার ব্যাপারটি মশহুর হয়েছে। তাঁদের মাঝ থেকে তিনশত তের কিংবা তিনশত পনের জন একইসাথে রাসুলও ছিলেন। তাঁদের মাঝ থেকে ছয়জন ছিলেন অধিক মর্যাদাবান। তাঁদেরকে 'উলুল্ আঘম' পয়গম্বর বলা হয়। তাঁরা হলেন: হযরত আদম, হযরত নূহ,হযরত ইবরাহীম, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিমুস্ সালাম ও হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পয়গন্বরদের মাঝ থেকে ত্রিশ জনের নাম মশহুর হয়েছে। তাঁরা হলেন: হযরত আদম, হযরত ইদ্রিস, হযরত শিত, যুল-কিফিল, হযরত শামুন, হযরত ইশমইল, হযরত ইউনুস বিন মাত্তা, হযরত দাউদ, হযরত সুলায়মান, হযরত লোকমান, হযরত হযরত ইয়াহিয়া, হযরত উযাইর, হযরত ঈসা ইবনে মরিয়ম, হযরত যুল- কারনাইন আলাইহিমুস্ সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উপরোক্ত পয়গম্বরদের মধ্য থেকে আটাশ জনের নাম কুরআন করীমে উল্লেখ করা হয়েছে। হযরত যুল-কারনাইন, হযরত লোকমান, হযরত উধাইর ও হযরত খিজির আলাইহিমুস্ সালাম পয়গম্বর ছিলেন কিনা, এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। উরওয়াতুল উসকা হযরত মোহাম্মদ মাসুম কুদিদসা সিররুহ্'এর মাকতুবাতের দ্বিতীয় খণ্ডের ছত্রিশতম মাকতুবে, হযরত খিজির ন সালামের পয়গম্বর হওয়ার ব্যাপারে শক্তিশালী খবর রয়েছে বলে উল্লেখ আছে। একশ বিরাশিতম মাকতুবে, হযরত খিজির আলাইহিস্ সালামের মানুষ রূপে দৃশ্যমান হওয়া ও কিছুকিছু কাজকর্ম সম্পাদন করা প্রমাণ করে না যে তিনি এখনো দুনিয়ার হায়াত ধারণকারী। তিনি এবং তাঁর মত একাধিক পয়গম্বর ও আওলিয়াদের রূুহসমূহকে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে মানুষের রূপ ধারণ করার অনুমতি দেয়া হয়েছে। তাই তাঁদের দৃশ্যমান হওয়া তাঁদের হায়াতের বিদ্যমান থাকার ব্যাপারে দলিল হবে না। 25
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।