চতুর্থ শর্ত পয়গন্করদের প্রতি ঈমান ওয়া রাসূলিহি: আল্লাহ্ তা”আলার মনোনীত সকল পয়গন্বরের উপর ঈমান আনলাম বলে সাক্ষ্য দেয়া। পয়গম্বরগণ, মহান আল্লাহ্ তাআলার পছন্দনীয় পথের সন্ধান দেয়ার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছেন। সমস্ত পয়গম্বরগণ একই ঈমানের কথা বলে গিয়েছেন। পয়গম্বর আলাইহিমুস্ সালামদের সাতটি বিশেষ সিফাত রয়েছে। এগুলিকে বিশ্বাস করা জরুরী। ১. ইস্মত: যার দ্বারা কোন ধরণের গুনাহের কাজ সম্পাদিত হয় না অর্থাৎ নিম্পাপ। পয়গন্বরগণ যে কোন শরীয়ত অনুযায়ী হারাম হয়েছে বা হবে এমন কোন ছোট বা বড় গুনাহের কাজ করেননি। ২. আমানত: পয়গম্বরগণ সকল দিক দিয়েই বিশ্বস্ত ছিলেন৷ কোনভাবেই তাদেরকে প্রদত্ত আমানতের খেয়ানত করেননি। ৩. সিদক: পয়গম্বরগণ তাদের কথাবার্তায়, কাজেকর্মে ও সকল ধরণের আচার_ আচরণের ক্ষেত্রে সর্বদাই সৎ ও সঠিক ছিলেন। কখনোই মিথ্যার আশ্রয় নেননি। ৪. ফাতানাত: পয়গন্বরগণ খুবই মেধাবী ও বুঝমান ছিলেন। অন্ধ, বোবা এরূপ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী কেউ পয়গম্বর হননি। মহিলাদের থেকেও কোন পয়গম্বর প্রেরিত হননি। ৫. তাবলীগ: পয়গন্বরগণ মানুষের মাঝে যা কিছু প্রচার করেছেন তার সবই নিজেরা মহান আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে আসা ওহীর মাধ্যমে রপ্ত করেছেন। তাদের প্রচারিত আদেশ ও নিষেধের কোনটিই তাদের মনগড়া নয়। এগুলির প্রত্যেকটিই মহান আল্লাহ্ তাআলার পক্ষ থেকে তাদেরকে অবহিত করা হয়েছে। ৬. আদালত: পয়গন্বরগণ কখনো জুলুম বা অন্যায় করেননি। কোন ধরণের আবেগের বশবর্তী হয়ে কখনোই আদালত থেকে নূন্যতম ছাড় দেননি। ৭. আমনুল আযল্: পয়গন্বরগণ কখনোই তাদের নবুয়ত থেকে বহিষ্কৃত হননি। দুনিয়া ও আখেরাত, সর্ববস্থায় তাদের নবুয়্যত বহাল থাকবে। যে সকল পয়গম্বর নতুন শরীয়ত বা আহকাম নিয়ে এসেছেন তাদেরকে রাসূল বলা হয়। নতুন কোন শরীয়ত না এনে পূর্ববর্তী শরীয়তের প্রচারকারী পয়গম্বরদের নবী বলা হয়। পয়গন্বরদের উপর ঈমান আনা বলতে, তাদের পরস্পরের মাঝে কোন ধরণের ভেদাভেদ না করে প্রত্যেককেই মহান আল্লাহ্ তাআলার পক্ষ থেকে নির্বাচিত সাদিক বা সত্যবাদী হিসেবে বিশ্বাস করাকে 24
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।