মহান আল্লাহ্ তা"আলার কালাম। এরূপ একটি কিতাব মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। এই কিতাবের একটি আয়াতের অনুরূপ পর্যন্ত রচনা করা কারো পক্ষে সম্ভব হয়নি। আমাদের পয়গন্ধর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখেরাতে ইনতিকালের পরে, প্রথম খলীফা হযরত আবুবকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু, কুরআন করীমের আয়াতসমূহকে একত্রিত করার ব্যবস্থা করেছেন। এভাবেই তা একটি মুসহাফে পরিণত হল। আসহাব-ই কিরামের প্রত্যেকেই, এই মুসহাফের আল্লাহ্ তা”আলার কালাম হওয়ার বিষয়ে এ্ঁক্যমতের সাথে ঘোষণা দিয়েছেন। তৃতীয় খলীফা হযরত উসমান রাদিয়াল্লাহ্র তা”আলা আনহু, এই মুসহাফের আরো ছয়টি অনুলিপি করিয়েছেন এবং বিভিন্ন প্রদেশে প্রেরণ করেছেন। পবিত্র কুরআনের আসল রূপ তথা আরবী ভাষা থেকেই তিলাওয়াত করা উচিত। অন্য ভাষার বর্ণের দ্বারা লিখিত হলে তাকে কুরআন করীম বলা হয় না। কুরআন করীমের ব্যাপারে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি খেয়াল রাহা উচিত। ক. কুরআন করীম স্পর্শ করার পূর্বে অজু করে নিতে হবে। কিবলামুখী হয়ে বসে মনোযোগের সাথে তিলাওয়াত করতে হয়। খ. ধীরে সুস্থে খুশু' এর সাথে তিলাওয়াত করতে হয়। গ. মুসহাফ দেখে দেখে প্রতিটি আয়াতের হককে যথাযথভাবে পালন করে তিলাওয়াত করা উচিত। ঘ. তাজবিদের কায়দাসমূহ মেনে তিলাওয়াত করা উচিত। উ. তিলাওয়াত করার সময়ে কুরআন করীমকে মহান আল্লাহ্ তা"আলার কালাম হিসেবে উপলব্ধি করা উচিত। চ. কুরআন করীমে আমাদের জন্য যে আদেশ ও নিষেধ রয়েছে তা জীবনে বাস্তবায়নের জন্য সচেষ্ট হতে হবে। 23
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।