নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় শর্ত আসমানী কিতাবসমূহের উপর বিশ্বাস ওয়া কুতুবিহি: মহান আল্লাহ্‌ তা'আলার নাধিলকৃত কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করলাম বলে সাক্ষ্য দেয়া। মহান আল্লাহ্‌ তা"আলা এই কিতাবসমূহকে কতিপয় পয়গম্বরের প্রতি হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালাম মারফত ওহী হিসেবে প্রেরণ করেছেন অর্থাৎ পাঠ করিয়েছেন, কোন পয়গন্ধরের প্রতি 'লাওহা' বা ফলকে লিপিবদ্ধ করে পাঠিয়েছেন আর কোন পয়গন্বরের প্রতি ফেরেশতাদের মাধ্যমে না পাঠিয়ে সরাসরি গায়েবী আওয়াজের মাধ্যমে শুনিয়ে নাজিল করেছেন। এগুলির সবই আল্লাহ্‌ তাআলার কালামের অন্তর্ভুক্ত। এই বিবেচনায় তা চিরন্তন ও চিরস্থায়ী এবং মাখলুকের অন্তর্ভূক্ত নয়। এগুলির সবই হক্ধ। আসমানী কিতাবসমূহের মধ্য থেকে আমাদেরকে একশ চারটির ব্যাপারে অবহিত করা হয়েছে। এগুলির মধ্য থেকে দশটি সুহৃফ হযরত আদম আলাইহিস্‌ সালামকে. পঞ্চাশটি সুহুফ করা হয়েছে। এছাড়া হযরত মুসা আলাইহিস্‌ সালামের প্রতি “তাওরাত, হযরত প্রতি ইনজিল' ও সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কুরআন করীমকে নাধিল করা হয়েছে। মানুষ যেন এই দুনিয়াতে শান্তির মাঝে বসবাস করতে পারে এবং আখেরাতেও যেন চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করতে পারে সেজন্য মহান আল্লাহ্‌ তা"আলা, প্রথম মানুষ ও প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস্‌ সালাম থেকে শুরু করে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত বহু পয়গন্বরের মাধ্যমে আসমানী কিতাবসমূহ প্রেরণ করেছেন। এইসব কিতাবের মধ্যে ঈমান ও ইবাদতের মৌলিক বিষয়ের আলোচনা করা হয়েছে। এগুলির দ্বারা মানুষের প্রয়োজনীয় যাবতীয় বিষয়ের জ্ঞান প্রদান করা হয়েছে। সর্বশেষ ইলাহী কিতাব হল কুরআন করীম। কুরআন করীমকে প্রেরণ করার পরে, পূর্বের সমস্ত ইলাহী কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। এই কুরআন করীমকে হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামের নিকট সুদীর্ঘ তেইশ বছরে নিয়ে এসেছেন। কুরআন করীমের ১১৪টি সুরা ও ৬২৩৬টি আয়াত রয়েছে। কিছু কিছু কিতাবে আয়াতের সংখ্যার ব্যাপারে ভিন্নতা পোষণ করা হয়েছে। এর কারণ হল, কোন কোন দীর্ঘ আয়াতকে একাধিক আয়াত হিসেবে গণনা করা হয়েছে। পবিত্র কুরআন করীমে, নাধিল হওয়ার সময় থেকে এখন পর্যন্ত কোন ধরণের পরিবর্তন সাধিত হয়নি, পরবর্তীতেও কোন ধরণের পরিবর্তনের সুযোগ নাই। কুরআন করীম 22

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।