ইসতিগ্ফার'এর দোয়া বেহু আয়াতে করীমায়, “আমার কথা বেশি করে স্মরণ করুন' এবং সুরা নাসরে, “আমার নিকট ইসতিগফার করুন, আপনার দোয়া কবুল করে গুনাহসমুহ ক্ষমা করব' বলা হয়েছে। এর দ্বারা বুঝা যাচ্ছে যে, মহান আল্লাহ্ তায়ালা বেশি বেশি ইসতিগফার করার জন্য আদেশ দিয়েছেন। এ কারণেই, হযরত মুহাম্মদ মাসুম কুদ্দিসা সিররুহু তাঁর মাকতুবাতের দ্বিতীয় খণ্ডের আশিতম মাকতুবে বলেছেন যে, “এই আদেশকে মেনে প্রত্যেক নামাজের পরে তিনবার ইসতিগফারের দোয়া পাঠ করি এবং সাতষট্টি বার “আসতাগৃফিরুল্লাহ' বলি। ইসতিগফারের দোয়া হল: আসতাগফিরুল্লাহ আল-আজিম আললাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়িল কাইয়িমি ওয়াতুবু ইলাইহি। তোমরাও এই দোয়াটি বেশি করে পড়। প্রত্যেকবার পড়ার সময় এর অর্থের কথা চিন্তা করতে হবে। তা হল: ইয়া আল্লাহ্! আমাকে ক্ষমা কর। যে এইরূপ পড়বে সে ও তার সঙ্গের লোকজন, দুঃখ-কষ্ট ও বিপদ-আপদ থেকে মুক্তি পাবে। অনেকেই পড়েছে ও এর ফায়দা অর্জন করেছে”।) ঘেমানোর সময়, “ইয়া আল্লাহ্! ইয়া আল্লাহ্! এবং তিনবার “আসতাগফিরুল্লাহি মিন কুললি মা কারিহাল্লাহ্ু' বলা উচিত। ঘুম না আসা পর্যন্ত এভাবে বলতে থাকা উচিত।) শাইখুল ইসলাম আহমদ নামিকী জামী ৫৩৬ হিজরী/১১৪২ খুস্টাব্দ) তার 'মিফতাহ্ন-নাজাত' নামক কিতাবে বলেছেন যে: কোন ব্যক্তি তওবা ও ইসতিগফার করলে এবং এর শর্তসমূহ পুরণ করলে, সে যেখান দিয়ে যায় আর যেখানে বসে সেসব স্থান গর্ববোধ করে। চন্দ্র, সুর্য ও নক্ষ ত্ররাজি তার জন্য দোয়া করে। তার কবর জান্নাতের ব্যাদানে পরিণত হয়। যারা এরূপ তবা করতে পারছে না তাদের উচিত যারা পারছে তাদের সঙ্গে থাকা। হাদিস শরীফে বলা হয়েছে, “উত্তম ইবাদত হল, আওলিয়াদের ভালোবাসা”। আর বলা হয়েছে, “তওবা ও ইসতিগফার যে করল, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়”। (তওবা ক্লালবের দ্বারা হয় আর ইসতিগফার মুখে বলার মাধ্যমে হয়।)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।