সিফাত-ই সুবুতিয়্যা ১. হায়াত: আল্লাহ্ তা"আলা হায়াতের অধিকারী। মাখলুক বা সৃষ্টির হায়াতের সাথে তাঁর হায়াতের কোন সাদুশ্যতা নেই। তাঁর হায়াত তাঁর সত্বার জন্য বিশেষায়িত ও উপযুক্ত এবং তা চিরন্তন ও চিরস্থায়ী। ২. ইলম: আল্লাহ্ তাআলা সবকিছু সম্পর্কে সম্যক অবগত। তাঁর কোন কিছু সম্পর্কিত জ্ঞান মাখলুকের জ্ঞানের মত নয়। তিনি অন্ধকার রাতে কোন কালো পাথরের উপর দিয়ে কোন কালো পিঁপড়ার চলাফেরাও দেখতে পান ও সে সম্পর্কে জ্ঞান রাখেন। আবার মানুষের মনের গোপন চিন্তাভাবনা ও নিয়্যাত সম্পর্কেও পূর্ণ জ্ঞান রাখেন। তীর জ্ঞানের কোন পরিবর্তন নাই। তা চিরন্তন ও রস্থায়ী। ৩. সাম": মহান আল্লাহ্ তাআলা হলেন সর্বশ্রোতা। তিনি কোন ধরণের মাধ্যম বা যন্ত্র ছাড়াই সরাসরি শ্রবণ করেন। বান্দার শ্রবণ করার সাথে তাঁর শ্রবণের কোন সামাঞ্জষ্য নেই। এই সিফাতটিও অন্যান্য সিফাতের মত চিরন্তন ও চিরস্থায়ী। ৪. বাস্র: মহান আল্লাহ্ তা”আলা সর্বদ্রষ্টা। তাঁর দেখাও শ্রবণের মতই কোন ধরণের মাধ্যম বা যন্ত্র ছাড়াই সম্পন্ন হয়। তিনি কোন চোখের দ্বারা দেখেন না। ৫. ইরাদা: মহান আল্লাহ্ তাআলার ইরাদা বা ইচ্ছাশক্তি বিদ্যমান। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। সবকিছুই তাঁর ইচ্ছার দ্বারাই অত্তিত্ব অর্জন করে। তাঁর ইরাদার বাস্তবায়নের ক্ষেত্রে বাঁধা প্রদান করতে পারে এমন কোন কুদরত বা শক্তি নাই। ৬.কুদরত: মহান আল্লাহ্ তা"আলা সর্বক্ষমতাময় ও সর্বশক্তিমান। তাঁর সাধ্যাতীত বলতে কিছুই নাই। তাঁর পক্ষে সবকিছুই করা সম্ভব। ৭. কালাম: আল্লাহ্ তাআলা তাঁর মত প্রকাশ করেন। তবে তাঁর কথা বলা কোন মাধ্যম, হরফ, আওয়াজ কিংবা ভাষার মাধ্যমে নয়। ৮. তাকভীন্: আল্লাহ্ তা”আলা হলেন সর্বশ্রষ্টা। তিনি ব্যতীত আর কোন স্রষ্টা নাই। সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। মহান আল্লাহ্ তা"আলা ব্যতীত আর কাউকেই স্রষ্টা বলা যায় না। আল্লাহ্ তাআলার এইসব সিফাতের প্রকৃত হাক্বীকাত বুঝতে পারাও অসম্ভব। কেউই কিংবা কোন কিছুই মহান আলাহ তা'আলার সিফাতসমুহের ক্ষেত্রে অংশীদার বা সাদৃশ্য হতে পারে না। 20
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.