নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

নামাজের দোয়ার অর্থসমূহ সুবহানাকা হে আল্লাহ্‌! সকল ধরণের ত্রুটি বিচ্যুতি থেকে আপনাকে পবিত্র ঘোষণা করছি। সমস্ত ভাল গুণাবলীর অধিকারী হিসেবে আপনাকে মেনে নিলাম। আপনার প্রশংসা করছি। আপনার নাম সুউচ্চ ও সুমহান। আপনি ব্যতীত আর কোন ইলাহ নাই। আত্তাহিয়্যাতু সমস্ত সম্মান, মর্ধাদা ও কল্যাণ কেবলমাত্র আল্লাহ্‌ তায়ালার জন্যই। হে নবী! আল্লাহ্‌র সালাম, রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক। সালাম আমাদের ও সৎকর্মশীলদের উপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ এক এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহুম্মা সাল্লি হে আল্লাহ্‌! ইবরাহীম আলাইহিস্‌ সালাম ও তাঁর পরিবারকে যেভাবে আপনি রহমত করেছেন, ঠিক একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারকে রহমত প্রদান করুন। নিশ্চয়ই আপনি হামিদ (অধিক প্রশংসিত) ও মাজিদ (মর্ধাদাবান)। আল্লাহুম্মা বারিক হে আল্লাহ! আপনি হযরত ইবরাহীম আলাইহিস্‌ সালাম ও তাঁর পরিবারকে যেভাবে বরকত দান করেছেন, ঠিক একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারকে বরকত দান করুন। নিশ্চয়ই আপনি হামিদ (অধিক প্রশংসিত) ও মাজিদ (মর্যাদাবান)। রব্বানা আতিনা হে আমাদের রব! দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আপনিইতো দয়াবানদের মাঝে শ্রেষ্ঠ দয়াবান, আপনার দয়ার দ্বারা আমাদের রক্ষা করুন। দোয়া-ই কুনুত হে আল্লাহ! আমরা আপনার থেকেই সাহায্য প্রার্থনা করছি। আপনার কাছে ক্ষমা চাই। আপনার নিকট হিদায়াত চাচিই। আপনার উপর ঈমান আনছি। আপনার নিকট তওবা করছি। আপনার উপরই তাওয়াকৃকুল করছি। সমস্ত ভাল গুণাবলীর দ্বারা আপনার প্রশংসা করছি। সমস্ত নিয়ামতের জন্য 206

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।