নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩. কবীরা গুনাহ করলে ঈমান লোপ পায় না। ৪. গায়েবের প্রতি বিশ্বাস করা হল আসল। &. ঈমানের বিষয়ে কিয়াস করা অসম্ভব। ৬. জান্নাতে আল্লাহ্‌ তায়ালার দর্শন লাভ করা ঘাবে। ৭. তাওয়াকৃকুল করা ঈমানের শর্ত। ৮. ইবাদত, ঈমানের অংশ নয়। ৯. কদরে বিশ্বাস করা ঈমানের শর্ত। ১০. আমলের ক্ষেত্রে চার মাজহাবের কোন একটিকে অনুসরণ করা শর্ত। ১১. আসহাবে কিরাম, আহলি বাইত ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত স্ত্রীগণের প্রত্যেককে ভালোবাসা শর্ত। ১২. চার খলীফার শ্রেষ্ঠত্ব, তাঁদের খেলাফতের ক্রমধারা অনুযায়ী। ১৩. নামাজ, রোজা, সদকা ইত্যাদির মত নফল ইবাদতের সওয়াব অন্যকে হাদিয়্যা করা জায়েজ। ১৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের মিরাজ, দেহ ও রূহ ভয়েরই হয়েছিল। ১৫. আওলিয়ার কেরামত হক্। ১৬. শাফায়াত হক। ১৭. "মাসত্"'এর উপর মাসেহ জায়েজ। ১৮. কবরের জিজ্ঞাসাবাদ সত্য। ১৯. কবরের আজাব রূহ ও দেহ উভয়ের উপরই হবে। ২০. মানুষ ও তার কাজকর্ম. উভয়ই আল্লাহ্‌ তায়ালা সৃষ্টি করেন। মানুষকে শুধুমাত্র 'ইরাদা-ই জুজইয়া' আংশিক ইচ্ছাশক্তি) দান করা হয়েছে। ২১. রিজিক, হালালও হতে পারে আবার হারামও হতে পারে। ২২. আওলিয়ার রূহের সাথে 'তাওয়াচ্ছুল' সম্ভব এবং তাঁদের স্মরণে দোয়া করা হয়। মন্দ বৈশিষ্ট্য ১. কুফর। ২. জাহালাত অজ্ঞতা) ৩. নিজের দোষ শ্বীকারে অনীহা। (কেউ নিজের কোন দোষ দেখিয়ে দিলে তা অপছন্দ করা, মেনে নিতে না পারা।) ৪. নিজের প্রশংসা ভাল লাগা। নিজেকে পছন্দ করা, কেউ প্রশংসা করলে তাতে আনন্দিত হওয়া।) 201

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।