নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

মুতা”আ নিকাহ তথা নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা হারাম। নারীদের, মেয়েদের বেপর্দা হয়ে চুল, হাত, পা অনাবৃত রেখে বাইরে চলাফেরা করা হারাম। একইভাবে পাতলা ও আঁটসাঁট পোশাক পরে পরপুরুষের সামনে যাওয়াও হারাম। শরীরের অবয়ব বুঝা যায় এমন আঁটসাঁট পোশাক পরা নারীর দিকে কামনাহীন দৃষ্টিতে দেখাও হারাম। পরনারীর অন্তর্বাসের দিকে কামনার দৃষ্টিতে তাকানো হারাম। কামনার দৃষ্টিতে পরনারীর দিকে তাকানো হারাম। হারাম বা কামোত্তেজনার কারণ হয় এমন ছবি আঁকা, তোলা বা ছাপানো হারাম। হোরাম বিষয়টিকে অবজ্ঞা করলে কুফর হবে।) অজু বা গোসলের সময় প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করা ইস্রাফ (অপচয়), এজন্য হারাম। পূর্ববর্তী আওলিয়াদের সম্পর্কে কটুক্তি করা, তাঁদেরকে জাহিল বলা, তাঁদের বক্তব্য থেকে “আহকাম-ই ইসলামিয়া'এর বিরোধী কোন অর্থ বের করা, মৃত্যুর পরও যে কেরামত প্রকাশ পেতে পারে তা অবিশ্বাস করা, তাঁদের মৃত্যুর সাথে সাথে অলীত্ব শেষ হয়ে যায় মনে করা এবং তাঁদের কবরের দ্বারা বরকত অর্জনকারীদের বাঁধা দেয়া এমন হারাম, যেমন মুসলমানদের সম্পর্কে কুধারণা করা, জুলুম করা, অন্যের সম্পদ হরণ করা, হিংসা করা, মিথ্যা বলা, অপবাদ দেয়া ও গীবত করা হারাম। দশটি বিষয়, শেষ নিশ্বাসে ঈমানহীন মৃত্যুর কারণ ১. আল্লাহ্‌ তায়ালার আদেশ ও নিষেধ না শেখা। ২. আহলি সুন্নাতের ইতিক্কাদ অনুযায়ী ঈমান না আনা। ৩. দুনিয়ার সম্পদ, যশ, খ্যাতির প্রতি আসক্ত হওয়া। ৪. মানুষ ও পশুপাখিকে জুলম করা। &. আল্লাহ্‌ তায়ালার শুকরিয়া আদায় না করা। ৬. ঈমানহীন হওয়ার ব্যাপারে শঙ্কিত না হওয়া। ৭. পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত আদায় না করা। ৮. সুদ আদান-প্রদান করা। ৯. ধার্মিক মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা, তাচ্ছিল্য করা, সেকেলে ১০. অন্্ীল কথা বলা, লেখা বা ছবি আঁকা। আহলি সুন্নাত ইতিক্কাদের বিশেষত্ব ১. আল্লাহ্‌ তায়ালার বহু সিফাত রয়েছে। যা তাঁর জাত থেকে ভিন্ন। ২. ঈমান বাড়েও না, কমেও না। 2009

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।