৪৪. বখিল তথা কৃপণ হওয়া। ৪৫. দুনিয়ার প্রতি মুহব্বত করা। ৪৬. আল্লাহ্ তায়ালার আজাবের ভয়ে ভীত না হওয়া। ৪৭. শরীয়তে যা হারাম করা হয়েছে তাকে হারাম হিসেবে না মানা। ৪৮. একইভাবে হালালকে হালাল মনে না করা। ৪৯. গণকের কথা বিশ্বাস করা। ৫০. দ্বীন ত্যাগ করা অর্থাৎ মুরতাদ হওয়া। ৫১. বিনা প্রয়োজনে পরনারীর প্রতি দৃষ্টি দেয়া। ৫২. নারীদের জন্য পুরুষের পোশাক পরিধান করা। ৫৩. পুরুষদের জন্য নারীদের পোশাক পরিধান করা। ৫৪. হারাম শরীফের মাঝে গুনাহ সম্পাদন করা। ৫৫. ওয়াক্ত হওয়ার পূর্বেই আযান দেয়া, নামাজ আদায় করা। &৬. রাষ্ট্রের বিরোধিতা করা। ৫৭. আইন-কানুন ভঙ্গ করা। &৮. স্ত্রীর গোপনাঙ্গকে মায়ের গোপনাঙ্গের সাথে তুলনা করা। ৫৯. শ্বাশুরিকে গালি দেয়া। ৬০. কুকুরের ঝুটা খাওয়া। ৬১. কৃত উপকারের জন্য কাউকে হেয় করা। ৬২. পুরুষদের জন্য রেশম পরিধান করা। ৬৩. জাহালাত বা অজ্ঞতার উপর অটল থাকা। আহলি সুন্নাতের ইতিক্কাদ, ফরজ, হালাল-হারাম ও দরকারী ইলমসমূহ না শেখা।) ৬৪. আল্লাহ্ তায়ালার নাম কিংবা ইসলাম স্বীকৃত নাম বাদে অন্য কিছু বলে কসম খাওয়া। ৬৫. ইলম অর্জন থেকে বিরত থাকা। ৬৬. অজ্ঞতাকে মুসীবত হিসেবে মেনে না নেয়া। ৬৭. সগীরা গুনাহ বারবার করা। ৬৮. অষ্টহাসি হাসা, অতিরিক্ত হাসা। ৬৯. গোসল ফরজ হওয়ার পর বিনা উজরে এক নামাজের ওয়াক্ত গোসল না করেই পার করে দেয়া। ৭০. হায়েজ ও নিফাসের সময় স্ত্রী সহবাস করা। ৭১. অশ্লীল গান গাওয়া ও বাদ্য বাজানো। ৭২. আত্মহত্যা করা। 199
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।