চিরস্থায়ী। আর তাঁর জাত স্থান, কাল ও পাত্রের সাথে সম্পৃক্ত হওয়া থেকে যেমনিভাবে পবিব্র, ঠিক একইভাবে জ্ঞাত যেকোন দিকের সাথেও সম্পৃক্ত নয়। অর্থাৎ সামনে-পিছনে, ডানে-বামে, উপরে-নিচে ইত্যাদি দিকের দ্বারা তাঁর অবস্থানের ব্যাখ্যা দেয়া অসম্ভব। শুধুমাত্র একারণেই বলা যায় যে, তিনি সর্বত্রই হাজির ও নাজির রয়েছেন। মহান আল্লাহ্ তাআলার চৌদ্দটি বিশেষ সিফাত রয়েছে। এগুলির ছয়টিকে সিফাত-ই জাতিয়্যা আর বাকী আটটিকে সিফাত-ই সুবুতিয়্যা বলা হয়। এগুলিকে মুখস্ত করা ও অর্থ সম্পর্কে সম্যক ধারা রাখা অতীব গুরুত্বপূর্ণ সিফাত-ই জাতিয়্যা ১. উজ্ুদ: আল্লাহ্ তা”আলা অস্তিত্ববান। তাঁর অস্তিত্ব চিরন্তন-চিরস্থায়ী। তিনি রাভিনা অর্থাৎ, তাঁর অস্তিত্ব আবশ্যক। ২. কিদাম: আল্লাহ্ তা'আলার অস্তিত্বের পূর্ব বা শুরু বলতে কিছু নাই। তিনি অনাদি। ৩. বাকা”: আল্লাহ্ তা'আলায় অস্তিত্বের শেষ বলতেও কিছু নাই। তিনি চিরন্তন-চিরস্থায়ী। সর্বদা বিরাজমান। তাঁর শরীক বা অংশীদার থাকা যেমনিভাবে অসম্ভব ঠিক একইভাবে তাঁর জাত ও সিফাতের জন্য বিলুস্তিও অসম্ভব। ৪. ওয়াহদানিয়্যাত: মহান আল্লাহ্ তা”আলার জাত, সিফাত ও কর্মের সাথে কোন কিছুরই কোন ধরণের অংশীদারিত্ব, সমকক্ষতা বা সাদুশ্যতা নাই। ৫&. মুখালাফাতুন লিল হাওয়াদিস্: মহান আল্লাহ্ তা”আলার জাত ও সিফাতসমূহের সাথে কোন মাখলুকের জাত বা সিফাতের কোন ধরণের সাদৃশ্যতা নাই। ৬. কিয়াম বি-নাফসিহি: আল্লাহ্ তাআলা তাঁর আপন জাতের উপর অধিষ্ঠিত। তাঁর অস্তিত্ব কোন স্থান, কাল বা পাত্রের সাথে সম্পর্কিত নয়। বস্তুজগত ও স্থানের সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন। একইভাবে তিনি কোন বিষয়েই কারো প্রতি মুখাপেক্ষী নন। এই সৃষ্টিজগতকে শুন্য থেকে অস্তিত্ব দানের পূর্বে তাঁর জাত বা সন্ত্বা যেমন ছিল, তেমনিভাবে অনন্তকাল বিদ্যমান থাকবে। 19
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।