ওয়া আনা আপ্লামু ওয়া আসতাগফিরুকা লিমা লা আ"লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব' আল্লাহুম্মা ইন্নি উরিদু য্লান- হরি লি রাহ এভাবে এই দোয়া পাঠের মাধ্যমে সকলের উচিত প্রত্যেকদিন 'তাজদীদ-ই ঈমান ও নিকাহ" করা। ঈমান টিকিয়ে রাখার শর্ত ১. গায়েবের প্রতি ঈমান আনতে হবে। ২. কেবলমাত্র আল্লাহ্ তায়ালা ও তিনি যাদেরকে জানান তারাই গায়েব জানেন, এই বিশ্বাস করা। ৩. হারামকে হারাম হিসেবে মেনে নেয়া। ৪. হালালকে হালাল হিসেবে মেনে নেয়া। &. আল্লাহ্ তায়ালার আজাব থেকে মুক্তির ব্যাপারে নিশ্চিত না হয়ে সর্বদাই ভীত থাকা। ৬. একইসাথে আল্লাহ্ তায়ালার দয়ার ব্যাপারে নিরাশ না হওয়া। যেসব কারণে মুসলমান মুরতাদে পরিণত হয় তা অস্বীকার করাও তোবা হিসেবে বিবেচিত হয়। মুরতাদ ব্যক্তি তওবা না করে মারা গেলে, জাহান্নামের আগুনে চিরকাল শান্তি ভোগ করবে। এ কারণে, কুফরের ব্যাপারে অতি সাবধান হওয়া উচিত। অন্ন কথা বলা উচিত। হাদিস শরীফে বলা হয়েছে, “তোমরা কল্যাণকর ও উপকারী হয়, এমন কথা বল। নতুবা চুপ থাক”। সতর্ক থাকা উচিত, ঠাট্টা তামাসা করা উচিত নয়। বিবেক ও মানবতার বিরোধী কোন কাজ করা উচিত নয়। আর সর্বদাই, নিজেকে কুফরের থেকে বাঁচানোর জন্য, আল্লাহ্ তায়ালার দরবারে বেশি বেশি দোয়া করা প্রয়োজন। যেসব কারণে ঈমান হারানোর আশঙ্কা আছে ১. আহলি বিদায়াত হলে। অর্থাৎ ব্যক্তির ইতিক্কাদ ভ্রষ্ট হলে। (আহলি সুন্নাতের আলেমগণ কর্তৃক অবহিত করা ইতিকাদ থেকে খুব অন্ন পরিমাণে মতবিরোধ করলেও ভ্রান্ত অথবা কাফির হওয়ার সম্ভাবনা রয়েছে।) ২. দুর্বল ঈমানের অধিকারী হলে। আমলহীন ঈমান হল দুর্বল ঈমান। ৩. নয়টি অঙ্গকে সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করলে। ৪. নিয়মিত কবীরা গুনাহ করলে। &. ইসলামের মত নিয়ামত লাভের পর এর জন্য শুকরিয়া আদায়ে ক্ষ্যান্ত হলে। ৬. আখেরাতে ঈমানহীন যাওয়ার ব্যাপারে ভীত না হলে। 195
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।