নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

তওবা করার জন্য শুধুমাত্র “কালিমা-ই শাহাদাত" বলা যথেন্ঠ নয়। ঘে কারণে কুফরে পতিত হয়েছে তা আর কখনো সম্পাদন না করার ব্যাপারেও তওবা করতে হবে। (যেই দরজা দিয়ে ইসলাম থেকে বের হয়েছে, সেই দরজা দিয়েই পুনরায় প্রবেশ করা আবশ্যক।) কুফরের কারণ হবে তা না জেনে যদি কেউ এমন কিছু বলে কিংবা করে অথবা কুফরের কারণ হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে এমন কথা বা কাজ ইচ্ছাকৃতভাবে বলে, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তার নিকাহও বাতিল হয়ে যাবে। তাই সাবধানতার জন্য “তাজদীদ-ই ঈমান ও নিকাহ করা উত্তম হবে। কুফরের কারণ হিসেবে বিবেচিত কোন কিছু না জেনে অজ্ঞতাবশত বলা বা করাকে 'কুফর-ই জাহল' বলা হয়। এক্ষেত্রে তার অজ্ঞতা উজর হিসেবে নয়, বরং বড় গুনাহ হিসেবে বিবেচিত হয়। কেননা প্রত্যেক মুসলমানের উপর, শরীয়ত অনুযায়ী জীবন ধারণের জন্য আবশ্যকীয় জ্ঞানসমূহ অর্জন করা ফরজ। কুফরের কারণ হিসেবে বিবেচিত কথা বা কাজ ভুল করে অথবা পরোক্ষভাবে যার তাওয়ীল বা ব্যখ্যার দ্বারা কুফরের কারণ নয় তাসাব্যস্ত করা সম্ভব এমনকিছু) বললে বা করলে ঈমান ও নিকাহ বাতিল হয় না। শুধুমাত্র তওবা ও ইসতিগৃফার, অর্থাৎ তাজদীদ-ই ঈমান" করা তার জন্য কল্যানকর হবে। একজন কাফির যেমন একটিমাত্র বাক্য তথা “কালিমা-ই তাওহীদ" বলার মাধ্যমে মুমিনে পরিণত হয়,ঠিক তেমনি একজন মুমিনও ঈমানবিরোধী একটিমাত্র বক্তব্যের দ্বারা কাফিরে পরিণত হতে পারে। একজন মুসলমানের কোন কথা বা কাজের মাঝে শত অর্থ নিহিত থাকলে অর্থাৎ শতভাবে তা বুঝার অবকাশ থাকলে এবং এগুলোর মধ্য থেকে একটিও ঘদি তার ঈমানদার হওয়ার প্রতি নির্দেশ করে ও বাকী নিরানব্বইটি কুফরের প্রতি নির্দেশ করে তবুও তাকে মুসলমান হিসেবে বিবেচনা করা আবশ্যক হবে। অর্থাৎ, কুফরের প্রতি নির্দেশ করে এমন নিরানব্বইটি অর্থ এক্ষেত্রে গৃহীত হবে না। ঈমানের প্রতি নির্দেশকারী একটি অর্থকেই প্রাধান্য দিতে হবে। এই ব্যাপারে ভুল বুঝা উচিত হবে না। এর জন্য, দুইটি বিষয়ের প্রতি নজর দিতে হবে। প্রথমটি হল, বক্তা বা কর্তার মুসলমান হওয়া আবশ্যক। কোন বিধর্মী ব্যক্তি পবিত্র কুরআন শরীফের প্রশংসা করলে বা কোন খুস্টান “আল্লাহ্‌ এক' বললে, এই কথার কারণে তাদেরকে মুসলমান হিসেবে বিবেচনা করা যাবে না। দ্বিতীয়টি হল,কোন কথা বা কাজের শত অর্থ থাকলে বলা হয়েছে, এর মানে এই নয় যে, কোন ব্যক্তির শত কথা বা কাজের মাঝে একটি ঈমানের প্রতি আর বাকী নিরানব্বইটি কুফরের প্রতি নির্দেশ করলেও তাকে মুসলমান বিবেচনা করা হবে। সকাল-সন্ধ্যা প্রত্যেক মুসলমানের উচিত নিন্মোক্ত ঈমান দোয়াটি পাঠ করা। 194

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।