নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

বললে কুফর হবে। তবে যদি এর দ্বারা তার কন্ঠ বা আওয়াজ সুন্দর কিংবা পবিক্র কুরআন তিলাওয়াতের বিষয়টি সুন্দর এটা বুঝানো হয় তবে কুফর হবে না। ১৫৯. ফেরেশতাদের ও জ্বিনদের অস্তিত্বকে অস্বীকার করলে কাফির হবে। ১৬০. পবিত্র কুরআন শরীফের আয়াত ও শব্দের অনুবাদ বা ব্যাখ্যা করার সময় স্পষ্ট ও মশহুর অর্থ প্রদান করতে হয়। এই অর্থগুলিকে পরিবর্তন করে বাতেনী তথা ইসমাইলী শিয়াদের মত করে অনুবাদ করলে কুফর হবে। ১৬১. যাদু করার সময়, কুফরের কারণ হিসেবে বিবেচিত কোন কথা বা আচরণ করলে কুফর হবে। ১৬২. কোন মুসলমানকে এই কাফির! বলে কিংবা এই মাসন! এই কম্যুনিস্ট! বলে সম্বোধন করলে এবং তাকে কাফির হিসেবে বিশ্বাস করলে, যে এরূপ করল সে নিজেই কাফির হয়ে যাবে। ১৬৩. যথাযথভাবে ইবাদত করা সত্বেও কেউ ঘদি নিজের ঈমান নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে সঙ্কোচে ভোগে এবং ভাবে যে, আমার অনেক গুনাহ রয়েছে তাই কৃত ইবাদতগুলি আমার মুক্তির জন্য যথেষ্ট নয়, তাহলে তা এঁ ব্যক্তির শক্তিশালী ঈমানের অধিকারী হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। আর কেউ যদি ভাবে, আমার ঈমান নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই, তাহলে তার কুফরে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬৪. পয়গন্বরদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বললে, পয়গম্বর না হওয়া সত্তেও কাউকে পয়গম্বর হিসেবে গ্রহণ করা হতে পারে অথবা পয়গম্বর হওয়া সত্ত্বেও কাউকে সে হিসেবে গ্রহণ না করা হতে পারে। আর এরূপ করলে কুফর হবে। কেননা, পয়গম্বরদের মধ্য থেকে একজনকেও অস্বীকার করলে তা সমস্ত পয়গন্বরকে অস্বীকার করার শামিল হবে। পুরুষ হোক কিংবা নারী, কোন মুসলমান, আলেমগণের এঁক্যমতের ভিত্তিতে কুফরের কারণ হিসেবে বিবেচিত কোন কথা কিংবা কাজ, যা সম্পাদন করলে কুফরে পতিত হতে হবে জেনে শুনে সচেতনভাবে নিজ ইচ্ছায় অর্থাৎ কোন হুমকির সম্মুখীন হয়ে নয়) বললে অথবা করলে তার ঈমান চলে যাবে। কেউ তা অসচেতনভাবে ঠাট্টা তামাশার উদ্দেশ্যে কিংবা এর মর্মার্থ অনুধাবন না করে বললেও একই হুকুম প্রযোজ্য। ঈমানদারের ঈমান চলে গেলে সে মুরতাদ হিসেবে বিবেচিত হয়। এই ধরণের ঈমানহীনতাকে “কুফর-ই ইনাদী" বলা হয়। কুফর-ই ইনাদীর কারণে যে মুরতাদ হয় তার পূর্বেকার সমস্ত সওয়াব বাতিল হয়ে যায়। পরবর্তীতে তওবা করলেও তা আর পুনগূঁহিত হয় না। একারণে ব্যক্তি ধনী হলে এবং একবার ফরজ হিসেবে পালন করা সত্বেও তওবার পর পুনরায় তার উপর হজ্জ ফরজ হবে। মুরতাদ অবস্থায় আদায় করা নামাজ, রোজা ও যাকাতসমূহের ক্কাজা করতে হবে না। তবে কুফর-ই ইনাদী সম্পাদনের পূর্বের ক্কাজা সমূহ আদায় করবে।

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।