নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫০. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মিথ্যা অপবাদ দিলে এবং তার বাবা হযরত আবুবকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে অস্বীকার করলে কুফর হবে। ১৫১. হযরত ঈসা আলাইহিস্‌ সালামের আকাশ থেকে পৃথিবীতে অবতরণের বিষয়টি অবশ্যই বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে কুফর হবে। ১৫২. পবিত্র কুরআন মজিদ ও হাদীস শরীফে যাদের ক্ষেত্রে জান্নাত প্রাপ্তির ব্যাপারে সুসংবাদ দেয়া হয়েছে তাদের কাউকে কাফির বললে কুফর হবে। ১৫৩. বিজ্ঞানের আওতার বাইরের কোন বিষয়, যার সাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নাই পবিত্র কুরআনের এমন আয়াতগুলিকে, বিজ্ঞানের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করলে এবং “সালাফ-ই সালিহীন'এর তাফসীরকে পরিবর্তন করলে তা অনেক বড় গুনাহ হবে। যারা এরূপ তরজমা কিংবা তাফসীর করবে তারা কুফর করার সামিল হবে। ১৫৪. মুসলমান হিসেবে পরিচিত কোন শিশু, আকিল ও বালিগ তথা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইসলামিয়্যাত সম্পর্কে কোন ধারণা অর্জন না করলে বা মৌলিক বিষয়গুলিকে বিশ্বাস না করলে কাফির হয়ে যাবে। এটা ছেলে, মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। ১৫৫. মুসলমান নারীদের জন্য সতরের অন্তর্ভুক্ত কোন অঙ্গ যেমন মাথা, হাত, পা ইত্যাদিকে অনাবৃত করে চলাফেরা করা এবং পরপুরুষকে তা প্রদর্শন করানো হারাম। তাই এরূপ করলে অনেক বড় গুনাহ হবে। এই হুকুমকে যথযথ গুরুত্ব না দিলে এবং এ ব্যাপারে সতর্ক না হলে ঈমান চলে যাবে, কুফরে পতিত হবে। ১৫৬. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক যে সকল ফরজ ও হারাম নির্ধারন করে দেয়া হয়েছে তা, পবিত্র কুরআন করীমের মাধ্যমে স্পষ্টভাবে নির্ধারন করা ফরজ ও হারামের সমতুল্য এবং সমানভাবে কার্যকর। এধরণের ফরজ ও হারামকে যারা গ্রহণ করবে না তাদের ঈমান চলে যাবে। এবং তারা কাফিরে পরিণত হবে। ১৫৭. নামাজে রুকুর তাসবীহতে “সুবহানা রাবিবয়াল আজীম' বলার সময়ে 'জোয়া'এর উচ্চারণ সঠিকভাবে করলে এর অর্থ হয়, আমার রব সুমহান। এক্ষেত্রে কেউ ঘদি জোয়া এর বদলে “জাল' উচ্চারণ করে এর অর্থ দাঁড়াবে, আমার রব আমার শত্রু। এভাবে বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে এবং অর্থের পরিবর্তনের কারণে তা কুফরের কারণ হবে। ১৫৮. পবিত্র কুরআন করীমকে 'তাগান্নী”র মাধ্যমে তিলাওয়াতকারী কোন হাফিজকে, কত সুন্দর তিলাওয়াত করেছ বললে তার ঈমান চলে যাবে ও কুফরে পরিণত হবে। চার মাজহাব অনুযায়ীই হারাম, এমন কিছুকে সুন্দর 19

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।