১৩৯. আওলিয়ার এবং যে সমস্ত আলেম স্বীয় ইলম্ অনুযায়ী আমল করে তাদের সাথে শত্রুতা পোষণ করা কুফর হবে। ১৪০. আওলিয়ার ক্ষেত্রে ইসমত" অর্থাৎ, আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে গুনাহ করা থেকে সংরক্ষণ করা হয়েছে এমন) বিশেষণ রয়েছে বললে কুফর হবে। ইসমত নামক গুণটি শুধুমাত্র পয়গন্বরদের জন্য প্রযোজ্য। ১৪১. যার ইলমৃ-ই বাতেনী সম্পর্কে কোন ধারণা নাই তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সম্পর্কে ধারণা রাখার নুন্যতম পর্যায় হল এর অস্তিত্বকে স্বীকার করা। ১৪২. পবিত্র কুরআন শরীফের যে কয় ধরণের ক্কিরাত ইসলামে স্বীকৃত সেগুলি থেকে বিকৃত কোন রূপে পাঠ করলে তা কুফর হবে, যদিও তাতে শব্দের কিংবা অর্থের ক্ষেত্রে কোন ধরণের পরবর্তন সাধিত না হয়। ১৪৩. ইহ্রদী কিংবা খৃস্টান ধর্মযাজকরা যেভাবে ইবাদত করে কিংবা ইবাদতের সময় যা ব্যবহার করে অর্থাৎ যা তাদের চিহ্ন হিসেবে বিবেচিত এমন কিছু ব্যবহার করা কুফরের কারণ। ১৪৪. যে কোন কিছু কিংবা ঘটনা নিজে নিজেই হয়েছে. এই কথা বিশ্বাস করলে ব্যক্তি কাফির হয়ে যাবে। বিবর্তনবাদে তথা সকল প্রাণী এক কোষী থেকে বিবর্তনের মাধ্যমে বহু কোষীতে, তারপর আরো উন্নত পর্যায়ে এবং সর্বশেষ মানুষে পরিণত হয়েছে, এই মতবাদকে বিশ্বাস করলে কুফর হবে। ১৪৫. ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে ও ভবিষ্যতে তা ক্কাজা করার কোন নিয়্যাতও না করলে এবং এর কারণে যে কঠিন শান্তি ভোগ করতে হবে তাকে অবিশ্বাস করে অবহেলা করলে, হানাফী মাজহাব অনুযায়ীও ব্যক্তি কাফির হয়ে যাবে। ১৪৬. কাফিরদের ইবাদত হিসেবে বিবেচিত কোন কিছুকে ইবাদত হিসেবে করলে কুফর হবে। যেমন, গীর্জাতে যেভাবে ঘন্টা বাজানো হয় তা যদি কেউ মসজিদে বাজায় তা কুফর হবে। ইসলামিয়্যাত যেসব কিছুকে কুফরের আলামত হিসেবে বিবেচনা করে সেগুলিকে অত্যাবশ্যকীয় প্রয়োজন কিংবা বাধ্য না হওয়া সত্ত্বেও ব্যবহার করলে কুফর হবে। ১৪৭. সম্মানিত সাহাবীগণকে যারা গালি দেয় তাদেরকে মুলহিদ বলা হয়। মুলহিদ হওয়ার মানে হল কাফির হওয়া। ১৪৮. কোন কাফিরের ছবিকে উচু কোন স্থানে ঝুলিয়ে সম্মান প্রদর্শন করলে কুফর হবে। ১৪৯. কোন ছবি, প্রতিমা, মুর্তি, করুশ কিংবা নক্ষত্র, সূর্য, গরু ইত্যাদির মত যে কোন কিছুর মাঝে উলুহিয়্যাতের গুণাবলী রয়েছে তা বিশ্বাস করলে এবং এ কারণে সম্মান প্রদর্শন করলে ব্যক্তি কাফির হ্যে যাবে। উলুহিয়্যাতের গুণাবলী বলতে বুঝানো হয়েছে যে, যা ইচ্ছা তা করতে পারা, রোগীর সুস্থতা দান করা ইত্যাদির ক্ষমতার অধিকারী হওয়া।
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।