নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

১২৭. ইচ্ছাকৃতভাবে অজু. বিহীন অবস্থায় নামাজ আদায় করলে এবং কোন সুন্নাতকে অপছন্দ করলে তা কুফর হবে। সুন্নাতকে গুরত্ব না দেওয়াও অনুরূপ। ১২৮. জাহিল তথা মুর্খরা, আওলিয়াদেরকে শ্রষ্টার আসনে বসাতে পারে এই শঙ্কার কারণে তাদের মাজারকে ধ্বংস করে দেয়া উচিত বললে কুফর হবে। ১২৯. অন্য কারোর কাফির হওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখলেও কুফর হবে। আর তা ষদি নিজের সন্তানের ক্ষেত্রে হয় তা হলেতো পরিণতি আরো ভয়াবহ হবে। ১৩০. জিনা-ব্যভিচার, সমকামিতাকে বৈধ বললে কুফর হবে। ১৩১. “নাস্‌" এর মাধ্যমে অর্থাৎ পবিত্র কুরআনের আয়াত কিংবা হাদীস শরীফের দ্বারা যে সব বিষয়কে হারাম ঘোষণা করা হয়েছে সেগুলোর থেকে বিরত থাকার ব্যপারে সতর্কতা অবলম্বন না করলে কুফর হবে। “ইজমা” অর্থাৎ মুজতাহিদগণের এঁক্যমতের ভিত্তিতে নির্ধারিত হারামের ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য। ১৩২. বারংবার কবীরা গুনাহ সম্পাদন করলে এবং তা করার জন্য সংকন্ন করলে কুফর হবে। নামাজের প্রতি যথাযথ গুরত্বারোপ না করলেও কুফর হবে। ১৩৩. আয়াত কিংবা হাদীস লিখিত কাগজ, কাপড়, চাঁদর কিংবা অনুরূপ কিছু অসম্মান করার উদ্দেশ্যে মাটিতে বিছালে কিংবা ব্যবহার করলে তা কুফর হবে। এমনকি তা একটি অক্ষর হলেও আশঙ্কাজনক। ১৩৪. হযরত আবুবকর সিদ্দীক ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ্ আনহুমাগণ খিলাফতের জন্য উপযুক্ত কিংবা হক্কদার ছিলেন না, বললে কুফর হবে। ১৩৫. আল্লাহ্‌ তায়ালার সাথে সম্পর্কিত না করে, সরাসরি কোন মৃত সম্ভার কাছ থেকে কিছু চাইলে বা প্রত্যাশা করলে কুফর হবে। ১৩৬. আল্লাহ্‌র আওলিয়াকে বিভিন্ন বাবা বা দাদা নামে ডাকা অশোভন এবং তা কুফরের কারণ হতে পারে। ১৩৭. মৃত ব্যক্তিকে কবর দেয়া ফরজ হওয়ায়, এই ফরজকে গুরুত্ব না দিয়ে তার আত্মীয়ষৰজন কিংবা পাড়া প্রতিবেশী কবর দেয়ার ব্যবস্থা না করে অবহেলা করে তবে কুফর হবে। কেউ যদি জ্ঞান-বিজ্ঞানের যুক্তি দিয়ে বলে যে, মৃত ব্যক্তিকে দাফন করা সেকেলে, এর চেয়ে বরং বৌদ্ধা, হিন্দু কিংবা কম্যুনিস্টঈদের মত করে আগুনে পোড়ানো উত্তম, তার ঈমান চলে যাবে। সে মুরতাদ হয়ে যাবে। ১৩৮. জীবিত হোক কিংবা মৃত, আল্লাহ্‌ তায়ালার আওলিয়ার মাঝ থেকে কাউকে মৌখিকভাবে হোক কিংবা ক্কালবের দ্বারা হোক. অহ্বীকার করা কুফর হবে। 190

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।