নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

১১৭. জাদুকর তার জাদুর মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারে, প্রকৃতপক্ষে ই যাদুর প্রভাব রয়েছে, এমন কথা যে বলে বা বিশ্বাস করে সে কাফির হবে। ১১৮. কোন মুসলমানকে কেউ কাফির বলে সম্বোধন করার পর & ব্যক্তি তাতে সম্মতিসুচক জবাব দিলে কাফির হয়ে যাবে। ১১৯. হারাম সম্পদ কিংবা হারাম উপায়ে অর্জিত সম্পদের মাধ্যমে মসজিদ বানানো, সদকা দেয়া কিংবা অন্য কোন নেক আমল করা এবং এর বিনিময়ে আল্লাহ্‌ তায়ালার নিকট থেকে সওয়াব প্রত্যাশা করা কুফুরী কাজ। ১২০. কোণ ব্যক্তি, জেনে শুনে নিশ্চিতভাবে হারাম এমন কোন সম্পদ থেকে সদকা হিসেবে দান করে সওয়াবের আশা করলে এবং যে ফকীর গ্রহণ করল সে তা জানা সত্বেও দানকারীর জন্য আল্লাহ্‌র কাছে উত্তম দোয়া করলে উভয়ের দ্বারাই কুফর সম্পাদন করা হবে। এই বিষয়টি জানা সত্বেও এ ফকীরের দোয়ায় কেউ আমীন বললে তার জন্যও কুফর হবে। ১২১. যাদের সাথে বিবাহ করা শরীয়তের দৃষ্টিতে হারাম, তাদেরকে বিবাহ করাকে কেউ হালাল বললে সে কাফির হবে। ১২২. মদ্যশালা, পানশালা, আনন্দ ফুর্তির যায়গায় কিংবা পাপাচার করা হচ্ছে এমন কোন যায়গায় রেডিও কিংবা সাউন্ডবক্সের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ কিংবা দুরুদ শরীফ শুনে উপভোগ করলে কুফর হবে। ১২৩. বাদ্য বাজিয়ে তার তালে তালে পবিভ্র কুরআন তিলাওয়াত করলে কুফর হবে। ১২৪. পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত সরাসরি হোক কিংবা রেডিও, টেলিভিশন, মাইক বা সাউন্ডবক্সের মাধ্যমে হোক সর্বাবস্থাতেই যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। কোন অবস্থাতে এর অসম্মান করলে কুফর হবে। ১২৫. আল্লাহ্‌ তায়ালা ব্যতীত অন্য কাউকে স্রষ্টা বললে, তা যে উদ্দেশ্য নিয়েই বলা হোক না কেন কুফর হবে। ১২৬. আল্লাহ্‌ তায়ালার সিফাতের সাথে সম্পৃক্ত যেসব নাম রয়েছে সেগুলোকে বিকৃত করে ডাকলে এবং তা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকলে কুফর হবে। যেমন, আবদুল কাদিরকে কাদিরর্যা, আবদুল্লাহকে আবদুইল্ল্যা, আবদুল আজিজকে আজিজ্যা ইত্যাদি। একইভাবে কারো নাম দি নবী রাসূলদের কিংবা সাহাবীদের নামে হয় এবং তা বিকৃত করে ডাকা হলেও কুফর হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন, মুহাম্মদকে মেমো, হাসানকে হাস্‌সো, ইবরাহীমকে ইবো ইত্যাদি। এছাড়া এই ধরণের নামকে যারা জুতা, মোজা ইত্যাদিতে মার্কা হিসেবে ছাপিয়ে অসম্মান করে তাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনাই প্রবল। 189

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।