নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ঈমানের শর্তসমূহ ঈমানের শর্ত ছয়টি। এগুলি “ঈমানে মুফাস্সাল' তথা -আমান্তু বিল্লাহি' নামক কালিমার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ঈমান যে এই নির্দিষ্ট ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের সাথে সংশ্লিষ্ট তা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন। একারণেই প্রত্যেক মুসলমান মাতাপিতার কর্তব্য হল নিজ সন্তানদেরকে প্রথমেই ঈমানে “মুফাস্সাল' মুখস্ত করানো, একইসাথে এর অর্থ ও ব্যাখ্যা ভালভাবে শিখানো। ঈমানে মুফাস্সাল: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুবি ওয়া রসুল ওয়াল ইয়াওিল আখিরি ওয়া বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তা”আলা ওয়াল বাশ্ছু বা”দাল মাউতি হাকৃকুন, আশহাদু, আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম শর্ত আল্লাহ তা”আলাকে বিশ্বাস করা “আমানতু বিল্লাহি' এর অর্থ হল: আল্লাহ তা”আলার অস্তিত্বকে এবং একত্ববাদকে বিশ্বাস করলাম, ঈমান আনলাম, ফ্কালবের দ্বারা সত্যায়ন করলাম ও মুখে স্বীকার করলাম। মহান আল্লাহ তা'আলার অস্তিত্ব বর্তমান এবং তিনি একক। অভিধানে এক শব্দের দুই ধরণের অর্থ রয়েছে। প্রথমটি হল সংখ্যা বুঝায়, ঘা দুইয়ের অর্ধেক ও প্রথম সংখ্যা। অপরটি হল, অংশীদার ও সমকক্ষ কেউ না থাকার দৃষ্টিকোণ থেকে এক হওয়া। মহান আল্লাহ তা"আলা এক ও অদ্বিতীয় এবং তার সমকক্ষ কেউ নাই, তার কোন শরীক নাই। অর্থাৎ, মহান আল্লাহ তাআলার জাত ও সিফাত এর ক্ষেত্রে কোনভাবেই তার কোন শরীক নাই। সমস্ত সৃষ্টির ব্যক্তিসত্তা ও মৌলিক বৈশিষ্টসমুহ যেমনিভাবে তাদেরকে সৃষ্টিকারী মহান আল্লাহ্‌র জাত ও সিফাতের অনুরূপ হয় না, ঠিক তেমনিভাবে মহান স্রষ্টার জাতিসত্তা ও সিফাতসমুহও তার সৃষ্ট কোনকিছুর জাত ও সিফাতের অনুরূপ হতে পারে না। সমগ্র সৃষ্টির প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের, প্রত্যেকটি কোষের স্রষ্টা ও তাদেরকে শুন্য থেকে অস্তিত্ব প্রদানকারী হলেন শুধুমাত্র মহান আল্লাহ তা"আলা। মহান আল্লাহ তা"আলার জাতের হাক্কীকাত সম্পর্কে কারো পক্ষেই জ্ঞাত হওয়া সম্ভব নয়। তার জাত সম্পর্কে মানুষের আকল ও কন্পনায় যা কিছুই আসে না কেন তার থেকে তিনি পবিত্র। কেননা তার জাতের ধরণ সম্পর্কে ধারণা করা মানুষের পক্ষে অসন্ভব। একারণেই তার জাতকে কন্পনা করা বা ধারণা করা জায়েজ নয়। শুধুমাত্র পবিত্র কুরআনে তার যে সমস্ত ইসম্‌ ও সিফাতের বর্ননা দেয়া হয়েছে, সেগুলিকে রপ্ত করে সে অনুযায়ী মহান আল্লাহ্‌র উলুহিয়্যাতকে সত্যায়ন ও স্বীকার করা উচিত। আল্লাহ্‌ তাআলার সমস্ত ইসিম ও সিফাতই চিরন্তন ও 18

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।