১০৭. সুন্নাত অনুযায়ী দেয়া আযান ই মুহাম্মদী যখন কানে আসবে তখন তা মনোযোগ দিয়ে না শুনে অবজ্ঞা করলে কুফর হবে। ১০৮. পবিত্র কুরআন শরীফকে নিজের মনগড়া উপায়ে অনুবাদ করলে কুফর হবে। ১০৯. যা পবিত্র কুরআন-ই করিম ও হাদিস শরীফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যা মুজতাহিদ ইমামগণ এঁক্যমতের ভিত্তিতে ঘোষণা করেছেন এবং সাধারণ মুসলমানদের মাঝে ব্যপকভাবে প্রচার ও প্রসার পেয়েছে এমন ঈমানী বিষয়সমূহকে যথাযথভাবে বিশ্বাস না করলে, ব্যক্তি কাফির হয়ে যাবে। এই প্রকারের কুফুরীকে “ইলহাদ' এবং এরূপ বিশ্বাসীকে “মুলহিদ" বলা হয়। ১১০. কোন কাফিরকে সম্মান প্রদর্শনপূর্বক সালাম প্রদান করলে তা কুফর হবে। ১১১. কাফিরকে সম্মান জ্ঞাপক কোন শব্দ বা বিশেষণের দ্বারা সম্বোধন করলে কুফর হবে। যেমন, কোন কাফিরকে, উত্তাদ বললে। ১১২. অন্য কারো কুফুরীর ব্যাপারে সন্তুষ্ট হলে তা কুফর হবে। ১১৩. পবিত্র কুরআন শরীফের মোড়ক, গিলাফ কিংবা পৃষ্ঠা নির্দেশক ইত্যাদিও মুসহাফ-ই শরীফের মত সম্মানিত। তাই এগুলিকে অসম্মান করলেও কুফর হবে। ১১৪. জ্বিনের সাথে সম্পর্ক স্থাপনকারী গণক, রাশিচক্রের গতিবিধি পর্যবেক্ষনের দ্বারা ভবিষ্যতের বিষয়ে খবর প্রদানকারী জ্যোতিষী, ভূত ও ভবিষ্যৎ সম্পর্কে সর্বজান্তা বলে দাবিকারী জাদুকর ইত্যাদি ধরণের ব্যক্তিদের কাছে যেয়ে তারা যা বলে বা করে তা বিশ্বাস করলে ব্যক্তি কাফির হয়ে যাবে। যদিও তাদের কিছু কিছু কথা সত্য হয় কিংবা মিলে যায়, কেননা এর দ্বারা এই বিশ্বাস করা হয় যে, আল্লাহ্ তায়ালা ব্যতীত অন্য কারো পক্ষেও গায়েব জ্ঞান রাখা সম্ভব এবং আল্লাহ্র কুদরত ব্যতীত অন্য কারো পক্ষে নিজ ইচ্ছা অনুযায়ী কিছু করা সম্ভব। যা সম্পূর্ণরূপে কুফরের শামিল। ১১৫. সুন্নাতকে গুরুত্ব হীন মনে করে ত্যাগ করলে কুফর হবে। ১১৬. জুননার্ নামক খুস্টানদের পরিধেয় ফিতা পরিধান করা কিংবা মুর্তি, প্রতিমা, করুশ, উপাসনালয়ের ছবি ইত্যাদিকে ভক্তি করা, উপাসনা করা অথবা সম্মান প্রদর্শন করা কুফুরী আচরন হিসেবে বিবেচিত। ইসলামী হ্ুকুমসমূহকে ধারণকারী দ্বীনী কিতাবসমুহকে অবজ্ঞা করা, ইসলামী আলেমদের কাউকে নিয়ে ঠাট্টা তামাশা করা, উপহাস করা কিংবা কাফির হওয়ার কারণ হিসেবে বিবেচিত কোন কথা বলা বা লিখাও কুফুরী হবে। এক কথায়, শরিয়ত কর্তৃক সম্মান প্রদর্শনের জন্য আদেশ করা হয়েছে এমন কিছুকে অসম্মান করা, বিদ্রুপ করা আর সম্মান প্রদর্শনের জন্য নিষেধ করা হয়েছে এমন কিছুকে সম্মান দেখালে, ভক্তি করলে কুফর হবে। 188
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।