নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯৬. কেউ যদি কাউকে জিগ্যেস করে যে, তুমি কোন পরিবারের? কার মিল্লাতের [আবু মানসুরি মাতুরিদি, আবুল হাসান আলী আসারি! অন্তর্ভূক্ত? ইতিকাদের ক্ষেত্রে তোমার মাজহাবের ইমাম [ইমাম আজাম আবু হানিফা, ইমাম মালিক বিন আনাস, ইমাম মুহাম্মাদ বিন ইদ্রিস শাফি এবং ইমাম আহমেদ বিন হানবাল! কে? আমলের ক্ষেত্রে মাজহাবের ইমাম কে? আর এর উত্তর দিতে ব্যক্তি যদি অপারগ হয়, তাহলে কুফর হবে। ৯৭. শরিয়ত অনুযায়ী যা নিশ্চিতভাবে হারাম এমন কিছুকে কেউ হালাল বললে সে কাফির হয়ে যাবে। সিগারেটের ব্যাপারে হারাম বলাটা বিপদজনক ।) ৯৮. সকল ধর্ম অনুযায়ীই হারাম এবং যাকে হালাল বিবেচনা করাটা হিকমত তথা বিবেক বিরোধী এমন কিছু যেন হালাল হয়, এই প্রত্যাশা করা কুফরের শামিল। জিনা-ব্যভিচার, সমকামিতা, উদরপূর্তির পরও খাবার গ্রহণ, সুদের আদান-প্রদান ইত্যাদির মত বিষয় সকল ধর্মেই হারাম। মদের হালাল হওয়ার জন্য প্রত্যাশা করলে, তা কুফর হবে না। কেননা সকল দীন অনুযায়ী মদ হারাম নয়। ৯৯. সম্মানিত পবিত্র কুরআন শরীফের আয়াত বা অংশ বিশেষ কোন কৌতুক বা ঠান্টা-তামাসার জন্য ব্যবহার করা কুফরের অন্তর্ভক্ত। ১০০. ইয়াহিয়া নামের কাউকে, “ইয়া ইয়াহিয়া! খুঁজিল কিতাবা” বললে কুফর হবে। কেননা এর দ্বারা পবিত্র কুরআন শরীফের সাথে ঠাট্টা করা হয়। বাজনার তালে কিংবা গানের মাঝে কুরআন-ই করীম তিলাওয়াত করার হুকুমও অনুরূপ। ১০১. এখন আসলাম বিসমিল্লাহ্তে, বললে তা বিপদজনক কথা হবে। কোন কিছু অধিক পরিমানে দেখে “মা হালাকাল্লাহ্‌* বললে এবং এর অর্থ না জেনে থাকলে কুফর হবে। ১০২. কেউ যদি বলে, এখন তোমাকে গালি দিব না, কেননা গালির নাম গুনাহ রাখা হয়েছে। তা আশঙ্কাজনক কথা হবে। ১০৩. কেউ যদি বলে, জিবরাঈলের বাছুরের মত সম্পূর্ণ উলঙ্গ হয়েছ, তাবিপদজনক কথা। কেননা এর দ্বারা ফেরেশতাকে নিয়ে উপহাস করা হল। ১০৪. আমার সন্তানের মাথার জন্য কিংবা আমার মাথার জন্য বলে আল্লাহর নামে কসম করলে, তার কুফর হওয়ার সন্তাবনা থাকে। যেমন কেউ বলল, আল্লাহ্‌র কসম! আমার সন্তানের মাথার জন্য... ১০৫. পবিত্র কুরআন শরীফ, দুরুদ শরীফ কিংবা হামদ ও নাত বাজনার তালে তালে কিংবা বাদ্য-বাজনা হচ্ছে এমন পরিবেশে পড়লে কুফর হবে। ১০৬. পবিত্র কুরআন শরীফ, দুরুদ শরীফ কিংবা হামদ ও নাত পাপাচার হচ্ছে এমন পরিবেশে সম্মানের সাথে পাঠ করা হারাম। আর আনন্দ-ফুর্তি ও মজা করার জন্য পড়লে তা কুফর হবে।

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।