৮৫. কেউ যদি বলে, ইহুদী হওয়ার চেয়ে খৃস্টান হওয়া কিংবা কম্যুনিস্ট হওয়ার চেয়ে আযামেরিকান খৃস্টান হওয়া উত্তম, তবে তা কুফরের কারণ হবে। কেননা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের ব্যাপারে উত্তম বলা যায় না। উপরোক্ত কথাটি এভাবে বলা উচিত যে, ইহুদী খুস্টানদের থেকে এবং কম্যুনিস্ট আযামেরিকান খুস্টানদের চেয়ে অধিক ক্ষতিকর। ৮৬. কাফির হওয়া খেয়ানত করার চেয়ে উত্তম, বললে কুফর হবে। ৮৭. ইলিমের আসরে আমার কি কাজ? অথবা আলেমগণ যা বলেন তা কার পক্ষে মানা সম্ভব? বললে কিংবা আলেমদের দেয়া ফতোয়াকে গ্রহণ না করে ছুড়ে ফেললে এবং আলেমদের সম্পর্কে কটুক্তি করলে কুফর হবে। ৮৮. কেউ এমন কোন কথা বলল যা কুফরের শামিল, তা শুনে যদি কেউ হাঁসে তবে তাও কুফর হবে। তবে হাঁসতে বাধ্য হলে কুফর হবে না। ৮৯. কেউ যদি বলে, অলী-আওলিয়ার রূহসমুহ সর্বদা হাজির তথা বর্তমান এবং তারা সবকিছু জানেন, তাহলে কুফর হবে। তবে দি বলে মাঝে মাঝে উপস্থিত হয়, তাহলে কুফর হবে না। (আওলিয়ার রূহসমুহ কোন অবস্থাতেই আল্লাহ্ তায়ালার মত হাজির ও নাজির হতে পারে না। তবে আল্লাহ্ চাইলে তাদেরকে স্মরণ করা হলে উপস্থিত হতে পারেন। অর্থাৎ সর্বাবস্থায় হাজির হন না।) ৯০. ইসলামিয়্যাত সম্পর্কে আমার ধারণা নাই কিংবা আমি তা জানতেও চাই না, বললে কুফর হবে। ৯১. কেউ যদি বলে, হযরত আদম আলাইহিস্ সালাম যব না খেলে আমরা মদখোর হতাম না, তাহলে কুফর হবে। আর যদি এরূপ বলে, আমরা দুনিয়াতে থাকতাম না, সেক্ষেত্রে আলেমগণ কুফরের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। ৯২. কেউ বলল, হযরত আদম আলাইহিস্ সালাম কাপড় বুনত, আর তা শুনে অপর কেউ যদি বলে, তার মানে আমরা সবাই তাঁতির সন্তান, তাহলে কুফর হবে। ৯৩. কোন ব্যক্তি সগীরা গুনাহ করার পর অন্য কেউ তাকে এর জন্য তওবা করতে বলার পর উত্তরে এঁ ব্যক্তি যদি বলে, কী এমন গুনাহ করেছি যে তওবা করতে হবে? তাহলে তা কুফর হবে। ৯৪. কেউ অপর কাউকে বলল, চল মুসলমান আলেমের কাছে যাই কিংবা ফিকাহ্ এর কিতাব পরে কিছু শিখি, এর উত্তরে অপর ব্যক্তি ঘদি বলে, আমি এই ইলিম দিয়ে কি করব? তাহলে তা কুফর হবে। কেননা এর দ্বারা সে ইলিমকে অমর্যাদা করেছে। ৯৫. তাফসীর ও ফিকাহ্-এর কিতাবসমূহকে গালি দিলে, অপছন্দ করলে কিংবা এগুলির ব্যাপারে বাজে মন্তব্য করলে কুফর হবে। 186
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।