তিনি নিজে থেকে বা সত্তাগতভাবে গায়েব জানার ক্ষমতা রাখেন বললে কুফর হবে। কেননা গায়েব একমাত্র আল্লাহ্ তায়ালা জানেন এবং তিনি যাদেরকে যতটুকু জানান তারা শুধুমাত্র ততটুকু জানতে পারেন। ৭৬. কেউ ঘদি বলে, চুরিকৃত মাল কোথায় আছে তা আমি জানি কিংবা গায়েবী বিষয় সম্পর্কে আমি জানি তাহলে সে এবং তাকে যারা বিশ্বাস করবে সকলেই কাফির হয়ে যাবে। যদি বলে যে, আমাকে গায়েবের ব্যাপারে জ্বিন সংবাদ সংগ্রহ করে দেয় তাহলেও কাফির হবে। কেননা, জ্বিন কিংবা পয়গম্বরগণের সন্তাগতভাবে বা নিজে থেকে গায়েব জানার ক্ষমতা নাই। গায়েব শুধুমাত্র আল্লাহ্ তায়ালা জানেন এবং তিনি যাকে যতটুকু জানান সে ততটুকু জানতে পারে। আল্লাহ্ তায়ালা ব্যতীত কেউই নিজ ক্ষমতায় গায়েব জানতে পারে না। ৭৭. কেউ আল্লাহ্ তায়ালার নামে কসম করতে চাইলে অন্য কেউ যদি তাকে বলে, তুমি আল্লাহ্র নামে কসম কর তা আমি চাই না বরং আমি চাই তুমি তালাকের ব্যাপারে, ইজ্জত কিংবা সম্তভ্রমের ব্যাপারে কসম কর, তবে যে ব্যক্তি এরূপ বলবে তার দ্বারা কুফর সংঘটিত হবে বলে কিছু আলেম মত দিয়েছেন। ৭৮, কেউ যদি, তার অপছন্দনীয় কোন ব্যক্তিকে বলে যে, তোমার দিদার বা চেহারা আমার জান কবজ করে, তাহলে কিছু আলেমের মতে তা কুফুরী হবে। কেননা, জান কবজকারীর দ্বায়িত্ব পালনকারী হলেন মহান ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস্ সালাম। ৭৯. কেউ যদি বলে, নামাজ আদায় না করা অতি উত্তম কাজ, তবে সে কাফির হয়ে যাবে। কেউ যদি কাউকে বলে, চল নামাজ আদায় করি, আর এর জবাবে এঁ ব্যক্তি যদি বলে, আমার পক্ষে নামাজ আদায় করা অনেক কষ্টকর কাজ, তাহলে কতিপয় আলেমের মতে তা কুফুরী হবে। ৮০. কেউ ঘদি বলে, আল্লাহ্ তায়ালা আসমান থেকে আমার সাক্ষী, তবে তা কুফর হবে। কেননা সে এর দ্বারা আল্লাহ্ তায়ালার প্রতি স্থান সম্পৃক্ত করল। অথচ আল্লাহ্ তায়ালা স্থান, কাল ও পাত্র থেকে পবিত্র। ৮১. আল্লাহ্ তায়ালাকে কেউ বাবা বলে সম্বোধন করলে কাফির হয়ে যাবে। ৮২. কেউ ঘদি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাবার খাওয়ার পর তার মুবারক হাতের আঙ্জুল চেটে খেতেন, এটা শোনার পর অন্য কেউ যদি বলে, এটা অসভ্যতা, তাহলে যে এরূপ বলল তার দ্বারা কুফর সম্পাদিত হল। ৮৩. কেউ ঘদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম কৃষ্ণাঙ্গ ছিলেন, তবে তা কুফর হবে। ৮৪. রিজিক আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে আসে কিন্তু এর জন্য বান্দার পরিশ্রম করা দরকার, বললে শিরক হবে। কেননা বান্দার পরিশ্রম করার ক্ষমতাও আল্লাহ্ তায়ালাই প্রদান করেন। 185
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।