৬৭. কেউ যদি কোন ইসলাম আলেমের সাথে বিনা কারণে রাগ করে, অপছন্দ করে তবে তার এই ব্যবহারের দ্বারা কুফরে প্রবেশের সম্ভাবনা থাকে। তাই এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। ৬৮. কোন কোন আলেমের মতে, কেউ যদি বলে যে, খাবার খাওয়ার সময় কথা না বলা মাজুসী তথা অগ্নিপিজকদের ভাল অভ্যাসগুলির একটি অথবা হায়েজ বা নিফাস অবস্থায় স্ত্রী সহবাস না করা অগ্নিপূজকদের একটি ভাল অভ্যাস, তবে এর দ্বারা কুফরের সম্ভাবনা রয়েছে। ৬৯. কোন ব্যক্তিকে প্রশ্ন করা হল, তুমি কি মুসলমান? এমতাবস্থায় যদি সে উত্তরে বলে, ইনশাল্লাহ এবং এর দ্বারা কি বুঝাতে চেয়েছে তা যদি ব্যাখ্যা না করে তবে তা কুফুরী হবে। ৭০. কারো সন্তান মৃত্যুবরণ করার পর কেউ ঘদি তাকে বলে, আল্লাহ্ তায়ালার প্রয়োজন হয়েছে তোমার সন্তানের তাই নিয়ে গেছেন, তবে যে ব্যক্তি এরূপ বলল সে কুফুরী করল। ৭১. কোন মহিলা কোমরে কালো ফিতা বাঁধলে এবং তাকে এর সম্পর্কে জিজ্ঞাসা করার পর উত্তরে সে যদি বলে এটা 'জুন্নার' বিধর্মীদের আলামত হিসেবে পরিধেয় ফিতা) তবে কুফর হবে। ৭২. কেউ যদি, হারাম কোন খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে তবে কাফির হয়ে যাবে। এই হুকুম "হারাম লি-আইনিহি' এর জন্য অর্থাৎ মৃত প্রাণী, মদ, শুকর ইত্যাদির মত মৌলিকভাবেই হারাম বস্তুর জন্য প্রযোজ্য। যে সব বস্তু মূলত হারাম নয়, অন্য কোন কারণে পরবর্তীতে হারামে পরিণত হয়েছে অর্থাৎ "হারাম লি-গাইরিহি' এর জন্য হুকুম এরূপ নয়। ডাকাতি করা মাল খাওয়ার সময় বিসমিল্লাহ বললে কুফর হবে না। কেননা এখানে মাল নিজে হারাম নয়, ডাকাতি করে অর্জন করা হারাম। ৭৩. অন্যকারো কুফুরীর জন্য সন্তোষ প্রকাশ করাও কুফুরী হবে। কেউ যদি কাউকে বদদোয়া করে বলে, আল্লাহ্ তায়ালা কাফির হিসেবে যেন তোমার জান কবজ করেন, তাহলে এ বদদোয়াকারী ব্যক্তির দ্বারা কুফর সংঘটিত হবে কিনা এব্যাপারে আলেমগণ দ্বিমত পোষণ করেছেন। কেউ কাফির হোক এটা প্রত্যাশা করা কুফুরী। তবে ষদি কারো জুলুম, অত্যাচার বা পাপাচারের জন্য সে যেন চিরস্থায়ী ও কঠোর শাস্তির মুখোমুখি হয় এই উদ্দেশ্যে তার কুফুরীর ব্যাপারে সন্তোষ প্রকাশ করলে কুফর হবে না। ৭৪. কেউ যদি বলে, আল্লাহ্ তায়ালা জানেন যে, আমি এ কাজটি করিনি, অথচ সে নিজে জানে যে সে এ কাজটি করেছে তবে তা কুফুরী হবে। কেননা এর দ্বারা আল্লাহ্ তায়ালার প্রতি অজ্ঞতাকে সম্পৃক্ত করা হয়। ৭৫. কেউ কোন নারীকে কোন সাক্ষী উপস্থিত না করেই বিবাহ করে এবং সে ও এঁ নারী ঘদি বলে, আল্লাহ্ তায়ালা ও পয়গম্বর সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম আমাদের সাক্ষী, তবে উভয়ের দ্বারাই কুফুরী হবে। কেননা হররত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম জীবিত অবস্থায়ই গায়েব জানতেন না। 184
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।