নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

তবে এ ব্যক্তি যদি এর দ্বারা এটা বুঝাতে চায় যে, তোমার কথায় নামাজ পড়ব না বরং আল্লাহ্‌ তায়ালার আদেশের কারণে নামাজ আদায় করব, তাহলে কুফর হবে না। ৬০. কেউ যদি কাউকে বলে যে, দাঁড়িকে এক মুঠির চেয়ে ছোট কর না অথবা এক মুঠির চেয়ে অতিরিক্ত অংশ কাট, নখ কাট কেননা এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত আর এর প্রতি উত্তরে এঁ ব্যক্তি আমি কাটব না বললে কুফর হবে। অন্যান্য সুন্নাতের ক্ষেত্রেও এই হুকুম প্রযোজ্য। তবে যদি ব্যক্তি তার কথার দ্বারা বুঝাতে চায় যে, তুমি বলছ বলে নয় বরং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত হওয়ার কারণে আমি করব, তাহলে কুফর হবে না। সুন্নাতকে অস্বীকার বা অগ্রহণ করার উদ্দেশ্যে বলে থাকলে কুফর হবে। ৬১. কেউ যদি বলে, দাঁড়ি রাখলাম, গোঁফ ছোট করলাম কই কোন উপকারতো হল না, তবে এর দ্বারা কুফুরী হওয়ার সম্ভাবনা আছে। কেননা, দাঁড়ি রাখা ও গোঁফ ছোট করা সুন্নাত, আর এই ধরণের আচরণ দ্বারা সুন্নাতকে উপহাস করা হয়। ৬২. কোন ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত রেশমের কাপড় পরিধান করলে এবং অন্য কেউ তার এই অবস্থাকে, মুবারক হোক বললে তা এঁ ব্যক্তির জন্য কুফ্ুরীর আচরণ হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬৩. কেউ ক্কিবলার দিকে পা প্রসারিত করে শুলে কিংবা ক্কিবলামুখী হয়ে প্রশ্রাব করার মত কোন মাকরুহ কাজ করে এবং এ অবস্থায় কেউ তাকে এসব কাজ মাকরুহ, তুমি এগুলি করা থেকে বিরত থাক বলার পর এ ব্যক্তি যদি জবাবে বলে, আমার দ্বারা কৃত সকল গুনাহ যদি এমন মাকরুহ হত, তবে তা কুফর হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এর দ্বারা সে মাকরুহকে গুরুত্বহীন বিবেচনা করেছে। ৬৪. কোন ব্যক্তির সেবক দরজা দিয়ে ভিতরে প্রবেশের সময় তার মনিবকে সালাম প্রদান করলে এবং মনিবের নিকট অবস্থানরত কোন ব্যক্তি যদি এজন্য তাকে বলে, চুপ কর, মনিবকে কি এভাবে সালাম দিতে হয়? তাহলে যে ব্যক্তি বলল তার দ্বারা কুফর সম্পাদিত হবে। তবে এ ব্যক্তি যদি আদব কায়দা শিখানোর উদ্দেশ্যে এরূপ করে থাকে, যেমন সালাম অন্তর থেকে দেয়া উচিত তা বুঝাতে চাইলে কুফর হবে না। ৬৫. ঈমান বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায় বললে কুফর হয়। কিন্তু এর দ্বারা যদি ঈমানের পরিপূর্ণতা কিংবা দুঢ়তার হ্রাস বা বৃদ্ধি বুঝানো হয় তবে তা কুফর হবে না। ৬৬. মুসলমানদের ক্কিবলা দুইটি, একটি কাণবা শরীফ অপরটি কুদুস্‌ বললে কুফুরী হবে। অর্থাৎ বর্তমানে ক্বিবলা দুইটি বললে কুফর হবে। কিন্তু যদি এভাবে বলে যে, পূর্বে বাইতুল মুকাদ্দাস ক্কিবলা ছিল পরবর্তীতে কাণ্বা শরীফ ক্কিবলা হয়েছে বললে কুফর হবে না। 183

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।